আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

নিজস্ব প্রতিনিধি: অনেকে সময় এক ক্রিকেটারের সঙ্গে আরেক ক্রিকেটারের তুলনা করা হয়। কিছু সময় এই নিয়ে বিতর্কও হয়। তেমনই চর্চা শুরু হয়েছে বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নিয়ে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর বলেছেন, বাবর আজম একজন ভালো খেলোয়াড়, কিন্তু বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা করাটা ঠিক নয়। জাফরের মতে, পাকিস্তানি এই ব্যাটসম্যানের পারফরম্যান্সের অবনতির পেছনে কোহলির সঙ্গে এই তুলনা অন্যতম কারণ। তিনি আরও বলেছেন, পাকিস্তানি গণমাধ্যম বাবরকে নিয়ে “অতিরিক্ত” মাতামাতি করেছে। 

ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি এবং রানের তালিকায় বিরাট দ্বিতীয় সেরা খেলোয়াড়। কোহলি যখন সাফল্যের শিখরে উঠছেন, বাবর তখন ফর্মের অবনতির সম্মুখীন হচ্ছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি বলেছেন, “বাবর একজন ভালো খেলোয়াড়, এতে কোনও সন্দেহ নেই। সে ভালো খেলেওছে। খেলোয়াড় হিসেবে আমি অবশ্যই তাকে অনেক পছন্দ করি। কিন্তু আমার মনে হয়েছে, তাঁকে তাঁর যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছিল। বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা শুরু করা হয়েছিল। পাকিস্তানি ভক্ত ও মিডিয়া তাকে রাজা বানিয়ে দিয়েছিল। আর আমার মনে হয়, সেটাই ছিল তার পতনের কারণ।” 

আরও পড়ুন: আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

 তিনি আরও বলেছেন,   “মিডিয়া   ‘কিং বাবর’ বলে ডাকছে। বিরাটের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা শুরু হয়ে গেল। আর আমার মনে হয়, সেই চাপটা তার মনে কাজ করতে শুরু করেছিল। সে বিরাট কোহলির মতো হওয়ার চেষ্টা করেছিল। ভারতীয় দলে বিরাট যেভাবে খেলত, সেভাবে খেলার চেষ্টা করেছিল।  সে সেভাবেই পারফর্ম করার চেষ্টা করেছিল। বিরাট তো বিরাটই – এই প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। তাই আমার মনে হয়েছিল যে মিডিয়া তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছিল। আর সেখান থেকেই তার পতন শুরু হয়।” ভারতের ওপেনার বলেছেন, তার অধিনায়কত্ব ও যেভাবে দলটা গড়া উচিত ছিল, তিনি সেভাবে তা করেননি। সুযোগ পেলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ও  দলকে  ধারাবাহিকভাবে  জেতাতে ব্যর্থ হয়েছেন বাবর। বলেন, “দলটাও ভালো ছিল। কিন্তু আমার মনে হয়েছে, সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান ক্রিকেটকে শীর্ষে নিয়ে যেতে পারেননি।” 

Published by:

Share Link:

More Releted News:

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ