Paris Olympics 2024: স্বপ্নিলের স্বপ্নপূরণ ,অলিম্পিক্সে তৃতীয় পদক জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে ভারতে ফের পদক জয়। বৃহস্পতিবার  ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন ভারতের স্বপ্নিল কুসালে। এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে তিনটি পদক জয়  ভারতের । বলা বাহুল্য, ১৯৫২ সাল থেকে শুরু হওয়ার পর থেকে প্রথমবার এই ইভেন্টে কোন পদক জিতল দেশ।

এদিনের এই ইভেন্টের শুরুটা একেবারে ভাল ছিল না স্বপ্নিলের। তাঁর প্রথম সিরিজে স্কোর ছিল ৫০.৮ । তবে এরপর আসতে আসতে তিনি ছন্দে ফেরেন। দ্বিতীয় সিরিজে  ৫০.৯  স্কোর করেন। এরপর  ‘প্রোন’ শুটিং সিরিজে ভালো স্কোর  করে স্বপ্নিল। দুই সিরিজ মিলিয়ে তাঁর  স্কোর হয় ৫১.১ এবং ৫০.৪। এরপর প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করেন স্বপ্নিল। চলতি বছর অলিম্পিক্সে প্রথম পদক জেতেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন। তারপর এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু এবং সরবজ্যোৎ সিং। 

 উল্লেখ্য,  মহারাষ্ট্রের কোলাপুরের কমলওয়াড়ি গ্রামের ছেলে হলেন  স্বপ্নিল। তিনি ২০১২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেছেন। তবে এবার প্যারিসে প্রথমবার  তিনি অলিম্পিক্সে নামেন  । এদিনে তাঁর এই জয় বুঝিয়ে দিল   যে, প্রতীক্ষা কত মধুর হয়।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের