রাত পোহালেই ডার্বি, দেখে নিন, দুই দলের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি। তবে ডার্বির ম্যাচ আগামিকাল, শনিবার হলেও আজ, শুক্রবার থেকেই যেন ময়দানের আকাশে ডার্বির দামামা বেজে উঠেছে। দুই দলের সমর্থকদের মধ্যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ডার্বির এই চিত্র আট থেকে আশি সকলেরই চেনা। এটাই তো কলকাতার ময়দানের ইউএসপি। এই আবেগ বিশ্বের যে কোনও ফুটুবল আবেগকেই হার মানাবে। তাই দুই দলের খেলোয়াড় থেকে কোচ সকলেই জানেন যে, ডার্বিতে কীরকম ছক কষতে হবে। তাই দুই দলেই চলছে শেষ ম,মুহূর্তের প্রস্তুতি। চলছে গোপন স্ট্র্যাটেজি প্লানও।

এবার এক ঝলকে একটু দেখে নেওয়া যাক, দুই দলের সম্ভাব্য একাদশ।…

প্রথমে আসি ইস্টবেঙ্গলের কথায়। মশাল বাহিনীর ঝুলিতে রয়েছে দুই বিদেশি ডিফেন্ডার। একজন হলেন, স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্তেনিও পারলো লুকাস ও অন্যজন হলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসি। এই অজি ডিফেন্ডার ইতিমধ্যেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ আর্মির বিরুদ্ধে খেলেছেন। তাই তিনি বেশ ভালই ধারণা রেখেছেন নিজের দলের প্রতি। অপরদিকে অ্যান্তেনিও পারলো লুকাস ফুটবল বিশ্বে বেশ অভিজ্ঞ খেলোয়াড়। তাই তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। সূত্রের খবর এদিন প্রথম থেকেই নামানো যেতে পারে ক্রেসপো ও সিডেরীকে। এদিকে ইস্টবেঙ্গলের কোটি টাকার গোলকিপার প্রভূসুখন গিল দলকে ভরসা দিয়েছেন। এছাড়াও দলে থাকতে পারেন মহেশ সিং ও মন্দার রাও। এনাদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে চাইবেন কার্লোস।

এবার আসি মোহনবাগানের কথায়। সবুজ=মেরুনে রয়েছেন সুহেল, অনিরুদ্ধ থাপা, আনোয়ার, গ্লেন মার্টিনস। এই চার মহারথী ফুটবাল্রের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে মোহনবাগান। এছাড়াও দলে রয়েছেন বুমোস। তাঁকে ভুলে গেলে চলবে না। উইঙ্গারে দেখা যাবে লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদকে। সব মিলিয়ে দুই দলের মধ্যে এক বিসেধি টক্কর দেখানোর ব্যাপার থাকতে পারে। তবে মরশুমের প্রথম ডার্বি কোন দল জেতে এখন সেয়াই দেখার।

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা