জল্পনাই সত্যি, রাজস্থান রয়্যালসের কোচ হলেন রাহুল দ্রাবিড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনাই সত্যি।  রাজস্থান রয়্যালসে দায়িত্বে এবার রাহুল দ্রাবিড় । তবে এ বার মেন্টর নয়, তিনি এবার থাকবেন  কোচ হিসাবে । জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরই আইপিএলের আঙিনায় ফিরলেন রাহুল দ্রাবিড়। প্রায় ৯ বছর পরে রাজস্থান দলে ফিরলেন হেড কোচ হয়ে।

আর নতুন দায়িত্ব নিয়ে  রাহুল বলেন, ‘বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই আদর্শ সময়। আর সেই কাজের জন্যই আমি রাজস্থানকে বেছে নিয়েছি।‘  ২০১৪ সালে এই রাজস্থান রয়্যালস থেকেই  দ্রাবিড়ের যাত্র শুরু হয়েছিল। তিনি হয়েছিলেন  অধিনায়ক থেকে দলের মেন্টর। এবার ফের এক দশক পরে সেখানেই ফিরলেন রাহুল।

উল্লেখ্য, উল্লেখ্য, দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ T20 ফাইনালে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন। দ্রাবিড় পরবর্তীতে ২০১৪ এবং ২০১৫ সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে ক্যাপিটাল) যোগদানের আগে দলের পরিচালক এবং পরামর্শদাতা হিসাবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সাইন আপ করেছিলেন। এরপর দ্রাবিড় অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের প্রধান কোচ পদের পাশাপাশি এনসিএ প্রধান হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। যেখানে তার অধীনে পৃথ্বীশ-এর নেতৃত্বাধীন দল ২০১৮ সালে ট্রফি জিতেছিল। ২০২১ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয় দ্রাবিড় ।   আর এবার তিনি হলেন  রাজস্থান দলের প্রধান কোচ।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট