T20 World Cup: ভিলেন বৃষ্টি, নিশ্চিত জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার

হোবার্টের ব্লাডস্টোন এরিনায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে বার বার ভিলেন হয়ে আবির্ভূত হচ্ছে বরুণ দেবতা। সোমবার বৃষ্টিতে ভেস্তে গেল সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ। নিশ্চিত জয় হাতছাড়া হল প্রোটিয়াদের। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

এদিন হোবার্টের ব্লাডস্টোন এরিনায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমিয়ে ৯ ওভারের করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে আরভিনের দল। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক আরভিন (২), রেগিস চাকাভা (৮), শন উইলিয়ামস (১), সিকান্দার রাজা (০)। মেঘলা আকাশ আর ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের টপঅর্ডারকে নাস্তানাবুদ করেন প্রোটিয়ান বোলাররা।চার উইকেট হারিয়ে বিপাকে পড়া জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন ওয়েসলে মাদভেরে। ১৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন মিলটন শাম্বা। তিনি ১৯ বলে ১৯ রান করেন। দুনের অনবদ্য ব্যাটিংয়ের জোরে ৯ ওভারে ৭৯ রান করে জিম্বাবুয়ে।

৯ ওভারে জয়ের জন্য ৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কার্যত ঝড় তোলেন প্রোটিয়ান ওপেনার কুইন্টন ডি’কক। জিম্বাবুয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মাঝে ফের বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ করে দিতে। ফের খেলা শুরু হলে ম্যাচ কমিয়ে সাত ওভারের করা হয়। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৬৪ রান। তিন ওভারে ৫১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ফের বৃষ্টি নামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ১৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন ডি’কক। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট