চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইংল্যান্ডের পরবর্তী কোচ কি রবি শাস্ত্রী? প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের মন্তব্যে জোর গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজে হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশা জনক ছিল। আর সেই দায়ভার গিয়ে পড়ছে ব্রেন্ডন ম্যাককালামের উপর। সমালোচনার শিকার হচ্ছেন ইংল্যান্ডের প্রধান কোচ। প্রশ্নের মুখে বেন স্টোকসের অধিনায়কত্ব এবং ম্যাককালামের বিখ্যাত ‘বাজবল’ এর কৌশল। যেটি নিয়ে তিনি গর্ববোধ করতেন। কিন্তু অ্যাশেজে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের সব আশা ভরসা চুরমার করে দিয়েছে। এবার মনে হচ্ছে, ইংলিশ দলের দায়িত্ব নিতে পারেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। জোর গুঞ্জন! অ্যাশেজ সিরিজে ০-৩ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশ দল এখন ক্লিন সুইপের হুমকির মুখে। তবে তাদের কাছে আরও সুযোগ আছে, কিন্তু বাকি দুটি ম্যাচে যদি সেরাটা না দিতে পারে, তাহলে ০-৫ ব্যবধানে লজ্জার হার হবে ইংলিশ দলের।

২০১২ সালের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন ব্রেন্ডন ম্যাককালাম। পরে তাঁকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটেও দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়। ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের জুটি টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছিল। কারণ তাঁদের নেতৃত্বে প্রথম ১১টি ম্যাচের মধ্যে ১০টিতে জয়লাভ করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর থেকেই আর কোনও বড় জয় পায়নি ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কোনও বড় সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। সুতরাং ম্যাককালামের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। এমন পরিস্থিতিতে প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসারের মুখে অন্য কথা! তোলপাড় ফেলে দিয়েছে তার সাম্প্রতিক বক্তব্য। পানেসার বলেছেন, ম্যাককালামকে বিদায় দিয়ে তাঁর জায়গায় রবি শাস্ত্রী কে ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ করা উচিত।

কারণ অস্ট্রেলিয়াকে তাদের নিজের মাঠে হারানোর কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা রয়েছে। রবি শাস্ত্রী জানেন, অস্ট্রেলিয়াকে হারানোর জন্যে তাদের মানসিক, শারীরিক এবং দুর্বলতাগুলিকে কীভাবে কাজে লাগানো উচিত। তাই রবি শাস্ত্রীর ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ হওয়া উচিত। প্রসঙ্গত, রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুবার পরাজিত করেছিল। ২০১৮-১৯ সালে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল। ২০২০-২১ সালে ৩৬ রানে অলআউট হওয়ার পর, টিম ইন্ডিয়া শাস্ত্রীর কোচিংয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচিং পদ ছাড়তে চান না। তিনি জানিয়েছেন, “এই সিদ্ধান্তটা আমার হাতের বাইরে। আমি শুধু আমার কাজ করে যাব, আমার ভুল থেকে শিখব এবং উন্নতি করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো অন্য কারোর জন্য, আমার নয়।আমার লক্ষ্য হল তার খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বের করে আনা।”

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ