পেনাল্টি মিসের খেসারত, ক্লাব বিশ্বকাপে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ জুন) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে পেনাল্টি মিস করে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়লেন জাবি আলোনসোর শিষ্যরা। খেলার ফল ১-১।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। কেউ কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না।  ১৯ মিনিটে আল হিলালের সালেম আল-দাওসারির ভলি থেকে ফিরতি বলে মারকোস লিওনার্দোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পর রেনান লোডির গোল অফসাইডের কারণে বাতিল হয়। ডান দিক থেকে আল-দাওসারি বেশ কয়েকবার একা ঢুকেছেন বক্সে। তাঁকে সামলাতে হিমশিম খেতে হয় রিয়ালের রক্ষণ ভাগের খেলোয়াড়দের। ম্যাচের ৩৪ মিনিটে  কিলিয়ান এমবাপের জায়গায় সুযোগ পাওয়া স্প্যানিশ ফরোয়ার্ড গনজালো গার্সিয়া সতীর্থ রদ্রিগোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে ওই স্বস্তি বেশিক্ষণ থাকেনি স্প্যানিশ জায়ান্টদের। ৭ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আল-হিলাল। রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও বক্সে আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে ফেলে দেন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পর্তুগিজ তারকা রুবেন নেভেস গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় রিয়াল। বেশ কয়েকবার আল-হিলালের রক্ষণে হানা দেয়। যদিও তিন কাঠির নিচে বল রাখতে পারেননি আলোনসোর শিষ্যরা। ম্যাচের অন্তিম সময়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল রিয়ালের কাছে। ৮৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু ফেদেরিকো ভালভার্দের শট দারুণ দক্ষতায় রুখে দেন আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনু।  শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের। তিন বছর আগে ২০২২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।

 

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি