বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে বহু স্বপ্ন পূরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এখনও তাঁর একটি স্বপ্নপূরণ বাকি। সেটি হল ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্ন। এই স্বপ্নপূরণের সম্ভাবনা খানিক বাড়ল বৃহস্পতিবার রাতে। পর্তুগাল অনূর্ধ্ব ১৬ দলের হয়ে অভিষেক হল রোনাল্ডোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের। এর আগে পর্তুগাল অনূর্ধ্ব ১৫র হয়ে খেলেছেন সিআর সেভেন (CR7) পুত্র।

তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপে পর্তুগালের ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন রোনাল্ডো জুনিয়র। মাঠে কম সময়ই পেয়েছেন ১৫ বছর বয়সী এই কিশোর উইঙ্গার। তুরস্কের আনাতোলিয়ায় এই ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেজ এবং এসি ব্রাদার রাফায়েল কাবরাল।

বর্তমানে আল নাসের অ্যাকাডেমিতে খেয়েছেন রোনাল্ডো জুনিয়র। তার বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন এই ক্লাবের তারকা খেলোয়ার। জানা গিয়েছে, তুরস্কে শুরু হওয়া ফেডারেশনস কাপ টুর্নামেন্টে তিনটি ম্যাচে খেলবে পর্তুগালের অনূর্ধ্ব ১৬ দল। শনিবার ওয়েলসের মুখোমুখি হবে তারা।সোমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলে শেষ হবে ফেডারেশনস কাপ টুর্নামেন্ট।

এর আগে চলতি বছর পর্তুগালের অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলেন রোনাল্ডো জুনিয়র। এই দলের হয়ে চার ম্যাচে গোলও করেন তিনি। এখন কবে বাবার স্বপ্নপূরণ করে একসঙ্গে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোনাল্ডো জুনিয়র সেটাই দেখার অপেক্ষায়।

যদিও সিআর সেভেন রয়েছেন তার আপন ছন্দে। ৪০ বছর বয়স সম্প্রতি তার ক্যারিয়ারের ৯৫০ তম গোল করে ফেলেছেন। এর আগে পাঁচবার জয়ী হয়েছেন ব্যালন ডিঅর। ২০২৬ সালের বিশ্বকাপ খেলার জন্য সম্পূর্ণ ফিট তিনি

বিশ্বকাপ খেলে নিয়েছেন, ব্যালন ডিওর জিতেছেন। একটি স্বপ্ন এখনও পূরণ হয়নি। তা হল দেশের হয়ে বিশ্বকাপ জেতা। সেইসঙ্গে রোনাল্ডো আরও একটি স্বপ্ন দেখছেন, তা হল ছেলের সঙ্গে খেলা। চলতি বছরের শুরুতেই এই বিষয়ে সিআর সেভেন বলেছিলেন আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কি হয়। এটা আমার থেকে বেশি ওর উপরেই নির্ভর করছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক