আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে অনিশ্চিত সামি

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই পাওয়া যাবে না মহম্মদ সামিকে। অন্যদিকে আগামী কয়েক সপ্তাহ চোটের কারণে পাওয়া যাবে না রবীন্দ্র জাদেজাকেও। ফলে দুশ্চিন্তা নিয়েই যে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় শিবির, তা বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে, গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপক মহম্মদ সামি এখন আছেন লন্ডনে। বর্তমানে হাঁটুর চিকিৎসা চলছে মহম্মদ সামির। শেষ পর্যন্ত কবে মহম্মদ সামিকে মাঠে পাওয়া যাবে সেবিষয়ে নিশ্চিতভাবে বলতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই হয়ত না দেখা যেতে পারে মহম্মদ সামিকে।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এখন মাঠের বাইরে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। জাদেজার চোট এতটাই গুরুতর যে তাঁর সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জানা যাচ্ছে, রাঁচিতে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পাওয়া যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। তাঁর আগে তাঁকে মাঠে পাওয়া যাবে না। এদিকে রবীন্দ্র জাদেজার পাশাপাশি কে এল রাহুলকেও পাওয়া যাবে না বিশাপত্তনম টেস্টে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান কে এস ভারত। কে এস ভারত এদিন জানান, চোট নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া রণকৌশল সাজিয়েছে ভারতীয় শিবির।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ