নিলামের আগেই গোয়েঙ্কার দলে রাহুল-সহ আরও দুই

আইপিএলের প্রথাগত নিয়ম ভেঙে নিজের দলে তিন তারকা খেলোয়াড় তুলে নিলেন লখনউ-এর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের প্রথাগত নিয়ম ভেঙে নিজের দলে তিন তারকা খেলোয়াড় তুলে নিলেন লখনউ-এর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ফেব্রুয়ারি মাসেই আইপিএলের মেগা নিলাম বসার কথা। তার আগেই বড় তাস খেললেন গোয়েঙ্কা। সূত্রের খবর, লোকেশ রাহুল, লেগ স্পিনার রবি বিষ্ণোই ও অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্রিকেটার মার্কাস স্টোইনিসকে নির্দিষ্ট দামেই কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা রাহুলের জন্য সঞ্জীব গোয়েঙ্কা খরচ করেছে ১৫ কোটি টাকা। স্টোইনিসকে ১১ কোটি ও বিষ্ণোইকে ৪ কোটি টাকায় কিনে ফেলেছেন। অর্থাৎ আইপিএল-এর নিলামে ৬০ কোটি টাকা নিয়ে নামবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি। তিন তারকা কিনতেই মোটা অঙ্কের অর্থ খরচ করে দেওয়ায় কিছুটা ব্যাকফুটে গিয়েছে গোয়েঙ্কার আইপিএলের দল।

যদিও ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের দলে তুলে বড় চমক দিয়েছেন গোয়েঙ্কা তার অবকাশ থাকে না। বিগত চারবছর ধরে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ক্রিকেট খেলেছেন লোকেশ রাহুল। সম্ভবত তিনিই লখনউ-এর দলের অধিনায়ক হতে চলেছেন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ক্রিকেট দলের একদিনের সিরিজের নেতা তিনি। আগামিকালই নামবেন প্রথম একদিনের ক্রিকেটে খেলতে। এছাড়াও কিংস ইলেভেন পঞ্জাব থেকে আরও এক খেলোয়াড় তথা লেগ স্পিনার রবি বিষ্ণোইকে তুলেছে গোয়েঙ্কার দল, এছাড়া দিল্লি ক্যাপিটালস থেকে মার্কাস স্টোইনিসকে কিনেছে লখনউ।

খেলাটা শুরু করে নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ। সিভিসি ক্যাপিটালের এই দল সোমবারই মুম্বই ইন্ডিয়ানস থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিল ও সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানকে কিনে নেয়। তারপরেই আসরে নেমে আরও তিন তারকা খেলোয়াড়কে তুলে নিল গোয়েঙ্কার দল।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর