এই মুহূর্তে

ফের সংবাদের শিরোনামে সরফরাজ, কিন্তু কী কারণে

নিজস্ব প্রতিনিধি : ফের সংবাদের শিরোনামে উঠে এল সরফরাজ খান। কে এই সরফরাজ খান। সম্প্রতি ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে সরফরাজ। ১১০ বলে ৯৬ রান করেছে সে। এমন একটা দিনে এই দুর্ধর্ষ ব্যাটিং করলেন সরফরাজ যখন ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের দল ঘোষণা হয়ে গিয়েছে। ভালো খেলেও জায়গা পেলেন না জাতীয় দলে।

সরফরাজ যে ১১০ বলে ৯৬ রান করেছে, তাতে রয়েছে ১১টি চার, একটি ছয়। ঘরোয়া ক্রিকেটে আগাগোড়া দুর্ধর্ষ পারফরমেন্স করে আসছে সরফরাজ। ২০২২-২৩ সালের রনজি ট্রফিতে ছয়টি ম্যাচে সরফরাজের রান ছিল ৫৫৬। এতে তিনটি সেঞ্চুরি রয়েছে। এর আগে ২০২১-২২-এর মরশুমে সরফরাজের রান ছিল ৯৮২। গত বছর ডিসেম্বর মাসে ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান। প্রিটোরিয়া ইনট্রো স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি হাঁকান সরফরাজ।

সরফরাজের এই দুর্ধর্ষ পারফরমেন্স সত্বেও জাতীয় দলে তার এখনও জায়গা হল না। অথচ সরফরাজের সতীর্থ উইকেট ব্যাটসম্যান ধ্রুব জুরেল অবশ্য জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে। জুরেল করেছে ৫০ রান। এছা়ড়াও আরেক উইকেটকিপার ব্যাটসম্যান কে এস ভারতও করেছে ৬৪ রান।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গম্ভীরের আসল পরীক্ষা এখনও বাকি ‘, সূর্যদের হেড স্যারকে সতর্ক করে দিলেন সৌরভ

লিটনের বল ঠেকাতে গিয়ে কাঁধের হাড় ভাঙল পাক ক্রিকেটারের, ভর্তি হাসপাতালে

ফুটবল মহলে শোকের ছায়া, প্রয়াত AIFF-এর প্রাক্তন সচিব কুশল দাস

অনুমতি ছাড়া ​CSK-এর প্রোমোতে ‘জেলার-কুলি’-র গান ব্যবহার, ​আইনি প্যাঁচে ধোনির দল

মাঠে ফিরবেন কেভিন? হোম ম্যাচে ৩ পয়েন্ট লক্ষ্য ইস্ট বেঙ্গল কোচের

কাব্য মারানের দলে পাকিস্তানি স্পিনার, উত্তাল নেটপাড়া, বিতর্কে কী জানাল বিসিসিআই?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte