বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ চলাকালীনই গণ-ইস্তফার হিড়িক। বিশ্বকাপে ব্যর্থতার কারণে ইতিমধ্যেই পদত্যাগ তিউনিসিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার কোচ। এবার বিশ্বকাপে দেশের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। আজ সোমবারই (২৯ জুন) ফুটবল ফেডারেশনের শীর্ষ পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে সৌদি আরবের ফুটবল প্রধানের দায়িত্ব পালন করছিলেন আল-মিসেহাল। পরের বার অর্থা‍ৎ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন।’

চার বছর আগে কাতার বিশ্বকাপে গোটা ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল  সৌদি আরব। গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে বাকি দুই ম্যাচ হেরে সেবারও গ্রুপ পর্ব পার করতে পারেনি মরু দেশের ফুটবলাররা। এবারেও বিশ্বকাপের শুরুটা ভালই করেছিলেন সৌদির ফুটবলাররা। প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছিলেন। তবে পরের ম্যাচে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়। শেষ ম্যাচে নবাগত কেপে ভার্দের বিপক্ষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করে।

দলের এই ব্যর্থতা নিয়ে কাঁটাছেড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৌদি আরব ফুটবলের প্রধান আল-মিসেহাল। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে জাতীয় দলের উঠতে না পারার ব্যর্থতায় আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমি এর পুরো দায় নিজের কাঁধে নিচ্ছি। যাঁরা আমাদের দলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি মনে করি, দায়িত্ববোধের জায়গা থেকে একটি নতুন অধ্যায়ের সুযোগ তৈরি করে দেওয়া উচিত। তাই বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত আর পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?