দেখে নিন, কোহলির পরিবর্তে কে হলেন আরসিবি-র নতুন অধিনায়ক

তবে কার হাতে উঠবে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মরশুমেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষবারের মতো অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তাই আসন্ন মরশুমে আরসিবি-র অধিনায়কের দায়িত্বে নতুন কাউকে দেখা যেত। তবে কার হাতে উঠবে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। উঠেল আসছিল একাধিক নাম। শনিবার ঘটল সমস্ত জল্পনার অবসান। নয়া অধিনায়কের নাম ঘোষণা করল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডু প্লেসির নাম ঘোষণা করল তারা।

এবারের নিলামে ৭ কোটি টাকা খরচ করে এই প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে দলে নেয় আরসিবি। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতেন ফাফ। ধোনির দলকে ২০১৮ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড়সড় ভূমিকা রাখেন তিনি। দলে নেওয়ার পরই বোঝা গিয়েছিল যে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু শেষ মেশ বাজিমাত করলেন ডু প্লেসিই।

বয়স বাড়লেও ভরপুর অভিজ্ঞতা থাকা জন্য ডু প্লেসিকেই কোহলির পরিবর্তে নেতা হিসেবে ডু প্লেসির উপরই  আস্থা রাখল আরসিবি ফ্র্যাঞ্চাইজি। 

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

হাড় ক্ষয়ে যাচ্ছে? এখনই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৭টি খাবার

সাবধান! ভিটামিন B3-র অতিরিক্ত সেবনে বাড়তে পারে লিভার অকেজো হওয়ার ঝুঁকি

গণেশ চতুর্থী ২০২৬ কবে? জেনে নিন পুজো থেকে বিসর্জনের শুভ সময়

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা