সন‍ৎ জয়সূর্য-শাহিদ আফ্রিদির সঙ্গে একই আসনে সাকিব

তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে সাত হাজার রান করার নজিরও গড়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে আরও এক কীর্তি গড়লেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে সাত হাজার রান করার নজির গড়েছেন তিনি। পাশাপাশি তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হলেন সাকিব। তাঁর আগে এই কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার সন‍ৎ জয়সূর্য ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি।

১৭ বছর আগে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল সাকিবের। তার পরে আর ফিরে তাকাননি। একের পর এক মাইল ফলক স্পর্শ করেছেন। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন একসময়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের শিরোপা পাওয়া টি টুয়েন্টির টাইগার অধিনায়ক। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ২১৬ ম্যাচে সাকিবের সংগ্রহ ছিল ৬ হাজার ৯৭৬ রান। অর্থা‍ৎ ২৪ রান করলেই সাত হাজারি ক্লাবে ঢুকে পড়ার সুযোগ ছিল তাঁর।

এদিন স্বাচ্ছন্দ্যেই সেই মাইলফলক ছুঁয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ৩৩তম বলে সিঙ্গল রান নিয়ে সাত হাজার পূর্ণ করেন তিনি। একদিনের ক্রিকেটে ৫২টি অর্ধ শতরানের পাশাপাশি ৯টি শতরানের মালিকও সাকিব। তবে তামিমের চেয়ে সাত হাজার রান করতে বেশি ম্যাচই খেলতে হয়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের