ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ হওয়ার অপরাধে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব হারাতে হয়েছে। খুনের মিথ্যা মামলা মাথায় ঝুলে থাকায় গ্রেফতারির আশঙ্কায় গত ১১ মাস ধরে দেশ ছাড়া প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন এক সময়র বিশ্বের সেরা অলরাউন্ডার। এবার ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কোন দলের নেতৃত্বে থাকছেন টাইগারদের প্রাক্তন দলপতি?

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে শুরু ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে আমেরিকার দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, দলটিকে নেতৃত্বও দেবেন প্রাক্তন টাইগার অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতি এ খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বর্তমানে গ্লোবাল সুপার লিগে সংযুক্ত আরব আমিরশাহির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও তেমন ছন্দে দেখা যায়নি তাঁকে। বল হাতে কিছুটা আগুন ঝরানোর চেষ্টা চালিয়েছিলেন। তবে ব্যাট হাতে আহামরি কোনও ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। তবে পরের তিন ম্যাচে বল হাতে গড়পড়তা পারফর্ম করেছেন। গ্লোবাল সুপার লিগে চারটি ম্যাচ খেলার পরেই নয়া লিগে নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের