এই মুহূর্তে

গ্রেফতারির ভয়ে বাংলাদেশে না ফিরে লন্ডন উড়ে গেলেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে চুনকাম করেছে টাইগাররা। বাবর আজমদের ডবল ধোলাই করার পরে বুধবার রাতেই পাকিস্তান থেকে ঢাকায় ফিরছেন নাজমুল হোসেন শান্তরা। তবে সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন না প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ সাকিব আল হাসান। খুনের মামলা থাকায় ঢাকায় ফিরলেই গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় করাচি থেকে দুবাই হয়ে লন্ডনের পথে উড়ে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আগামী ১৫ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাওয়ার কথা রয়েছে নাজমুলদের। সাকিবও দলের সঙ্গে ভারতে যোগ দিতে পারেন বলে বিসিবি’র এক কর্তা জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন সাকিব আল হাসান। গত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়ে মাগুরা-১ আসন থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই সময়ে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কানাডায় ছিলেন সাকিব। তার মধ্যেই খবর মেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন এক পোশাক কর্মীর খুনের ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় খুনের মামলা দায়ের হয়েছে। ঢাকায় ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে এমন আশঙ্কায় দেশের মাটিতে পা রাখার কোনও ঝুঁকি নেননি সাকিব। সোজা কানাডা থেকেই বাবর আজমদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি উড়ে গিয়েছিলেন।

ইতিহাস গড়ে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। ওই জয়ের পিছনে সাকিবেরও অবদান ছিল। টেস্ট সিরিজ ছেড়ে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে। একদল দুবাই হয়ে এবং অন্যদল দোহা হয়ে ঢাকায় ফিরছে। করাচি থেকে দুবাই পর্যন্ত সতীর্থদের সঙ্গেই ছিলেন সাকিব। পরে দুবাই থেকেই লন্ডনের বিমান ধরেন। আগামী ৯ সেপ্টেম্বর সারের হয়ে কাউন্টিতে খেলার কথা রয়েছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

বাদ পড়ছেন ২৫ কোটির গ্রীন? কেকেআরে বড় পরিবর্তনের ইঙ্গিত অধিনায়ক রাহানের

ধোনির পরামর্শেই নাইটদের বিপক্ষে খেলার মোড় ঘোরান চেন্নাইয়ের নূর, কি ছিল গুরুমন্ত্র?

মেসিদের কোচের পদ থেকে ইস্তফা দিলেন হাভিয়ের মাসচেরানো

হারের পর শাস্তির মুখে কেকেআর অধিনায়ক, জরিমানা করল বিসিসিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ