চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুটো দলের অধিনয়াকত্ব রোহিতের কাছে এখন চ্যালেঞ্জের : শাস্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএলটা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই দলের অধিনায়ক রোহিত শর্মার। চলতি আইপিএল-এ রোহিত মোট রান করেছেন ১৮৪ রান। হিটম্যানের অ্যাভারেজ ১৮.৩৯ এবং স্ট্রাইক রেট ১২৬.৮৯।

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় কোচ ও অধিনায়ক রবি শাস্ত্রী বলেন, দুটো দলের অধিনায়কত্বের চাপের কারণেই রোহিতের ব্যাটে এইরকম রানের খড়া চলছে। কেননা তিনি মনে করেন, রোহিত একজন সমৃদ্ধ ক্রিকেট অধিনায়ক। যিনি কি না মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে পাঁচবার আইপিএল জেতার অধিকারী। আর সেই রোহিতের দল চলতি আইপিএল-এ ১৪টা ম্যাচ খেলেছে ইতিমধ্যেই এবং তার মধ্যে জয়লাভ করেছে মাত্র ৪টি ম্যাচে। যা একেবারেই বেমানান রোহিতের মতো একজন ক্রিকেটারের কাছে।

আরও জানতে পড়ুন: কেএল রাহুলের পরবির্তে ভারতীয় দলে জায়গা পেলেন ইষাণ কিষাণ

শাস্ত্রীর মতে, যেহেতু রোহিত একজন ভালো ব্যাটসম্যান, কাজেই তাঁর ব্যাটে রানের খড়া তাঁর অধিনায়কত্বেও প্রভাব ফেলবে। যা রোহিত নিজেও ভালো করে বুঝতে পারছে। কেননা পারপেল পিচে যখনই কোনও ব্যাটসম্যান উঠতে শুরু করেন এবং যেখানে আপনি প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন তখন দেখা যায় মাঠের সব কাজই কত সহজে হয়ে যাচ্ছে। কিন্তু যেই আপনি রান পাবেন না, দেখবেন সবকিছুই যেন বদলে যাচ্ছে। চেনা পিচ, মাঠের পরিবেশ সবই অচেনা হয়ে যাচ্ছে। রোহিতের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন, প্রাক্তন জাতীয় অধিনায়ক।

শাস্ত্রী বলেন, একটি দলের সাফল্যের পিছনে অধিনায়কের ভূমিকাও অস্বীকার করা যায় না। কেননা একটি দল বছরের পর বছর, মাসের  পর মাস অনুশীলন করে সাফল্য পায়, তার একটাই কারণ অধিনায়ক গোটা দলটাকে পরিচালনা করেন। খেলোয়াড়দের মধ্যে সেতু বন্ধনের কাজটা করেন দলনেতাই। কাজেই টিম ব্যর্থ হলে, কিম্বা পর পর ম্যাচে দলনেতা রান পেলেই অবশ্যই অভিযোগের আঙুল উঠবে ক্যাপ্টেনের দিকেই বলে জানালেন শাস্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ