IPL 2025: পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব পেলেন ২৭ কোটির শ্রেয়স আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে পঞ্জাব কিংসের দলপতির দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। রবিবার (১২ জানুয়ারি) ‘বিগ বস’ এর মঞ্চে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার উপস্থিতিতে এ কথা ঘোষণা করেছেন অনুষ্ঠানের সঞ্চালক সলমান খান। আর অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরে পঞ্জাব কিংসের নয়া অধিনায়ক শ্রেয়স প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘দল আমার উপরে ভরসা রেখেছে বলে গর্বিত। রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি ক্রিকেটারকে কোচ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের শিরোপা জিতিয়েছিলেন শ্রেয়স। যদিও এবার আর তাঁকে দলে রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। নিলামের আগেই ছেড়ে দিয়েছিল। তবে তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি কেকেআরকে শিরোপা জেতানো ক্রিকেটারের। আইপিএল নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষে তাঁকে কিনে নেয় প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। শ্রেয়স হলেন আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার। সবচেয়ে দামী ক্রিকেটার অবশ্য ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস।

২০১৫ সালে আইপিএলে অভিষেক হয়েছিল শ্রেয়সের। সেবার দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ২০২১ সাল পর্যন্ত দিল্লিতেই ছিলেন। নেতৃত্বও দিয়েছিলেন। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। শাহরুখ খানের দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। এবার পঞ্জাব কিংসে যোগ দিয়েই অধিনায়কত্বের দায়িত্ব পেলেন। আইপিএলে ১১৬ ম্যাচে ৩১২৭ রান করেছেন করা শ্রেয়সের গড় রান ৩২.২৩। এদিন ‘বিগ বস’ এর অনুষ্ঠানে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে হাজির ছিলেন শ্রেয়স, যুজবেন্দ্র চহাল এবং শশাঙ্ক সিংহ। শোয়ের প্রোমোতে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, পঞ্জাব কিংসের নয়া অধিনায়কের নাম ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক। তাই-ই সত্যি হল। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও টিভি শোয়ে কোন ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের নাম ঘোষণা করা হল। দায়িত্ব পাওয়ার পরেই এক প্রশ্নের জবাবে শ্রেয়স বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যে বিশ্বাস আমার উপরে রেখেছে, তার মূল্য দিতে চাই। দলকে প্রথমবার শিরোপা জেতাতে চাই।’

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির