নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের শতরান, টানা দুই ম্যাচে সেঞ্চুরি শুভমন গিলের

শেষ পাওয়া খবরে ৩৮ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে রোহিত বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দুর্দান্ত ছন্দে শুভমন গিল। শ্রীলঙ্কার পরে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও শতরান পেলেন ভারতীয় ব্যাটার। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন কার্যত কিউই বোলারদের তুলোধনা করেছেন ভারতের তরুণ ব্যাটসম্যান। ৮৭ বলেই একদিনের ম্যাচে জীবনের তৃতীয় শতরান করেছেন। গিলের দুর্দান্ত ও ঝোড়ো ব্যাটিংয়ের জোরেই সফরকারী দলের বিরুদ্ধে বড় রান গড়ার পথে টিম ইন্ডিয়া। শেষ পাওয়া খবরে ৩৮ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে রোহিত বাহিনী।

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা দুর্দান্তই শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার। ১২ ওভারে ৬০ রান সংগ্রহ করেছিলেন রোহিত-শুভমন। ১৩তম ওভারের প্রথম বলেই ভারত অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে দেন ব্লেয়ার টিকনার। ব্যক্তিগত ৩৪ রানে ডারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। এর পর ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা পাননি আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করা বিরাট কোহলি। মাত্র আট রান করে মিচেল সান্তনারের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান তিনি। লকি ফার্গুসনের বলে কিউই অধিনায়ক টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ঈশান কিষাণও (১৪ বলে ৫ রান)।

ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থকে প্যাভিলিয়নে ফিরতে দেখেও ঘাবড়াননি শুভমন গিল। বরং নিউজিল্যান্ডের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তরুণ ব্যাটার। সূর্য ফেরার পরে হার্দিক পাণ্ড্যর সঙ্গে জুটি বাঁধেন। ব্যাটে রানের ফুলঝুড়ি ছুটিয়ে মাত্র ৮৭ বলে শতরানে পঁছে যান ভারতের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। শতরান গড়ার পথে মারেন ১৪টি চার ও দুটি বিশাল ছক্কা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ