ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েরাও এখন কোনও অংশ কম নয়। গত বছরেই বিশ্বজয় করেছে ভারতের মহিলা ক্রিকেট টিম। দুর্দান্ত ফর্মে রয়েছেন মহিলা  খেলোয়াড়রাও ।   ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। তিনি এবার ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড।  শুক্রবার (১৭ এপ্রিল) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্মৃতি ১৩ রান করেন। এই সংক্ষিপ্ত ইনিংসেই তিনি  গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েন। মাত্র ১৩ রান করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন  স্মৃতি ।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল হারলেও ব্যক্তিগতভাবে নজির গড়েছেন স্মৃতি। এই ম্যাচে স্মৃতি মান্ধানা মাত্র এক রানে রোহিত শর্মাকে  ছাপিয়ে গিয়েছেন। মান্ধানার ইনিংসের সেরা মুহূর্তটি আসে যখন তিনি ক্লোয়ি ট্রায়নের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে একটি বিশাল ছক্কা হাঁকান।  রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৪,২৩১ রান করেছিলেন। স্মৃতি ১৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩০.৩১ গড়ে ৪,২৪৪ রান করেছেন। এই সময়ে তিনি একটি শতরান এবং ৩৩টি অর্ধশতরান করেছেন। এই সাফল্য  আরও বিশেষ হয়ে উঠেছে কারণ স্মৃতি মান্ধানা এমন একজন খেলোয়াড়কে ছাপিয়ে গিয়েছেন যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছিলেন। ২০২৪ বিশ্বকাপ জেতার পর রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেন। ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে রোহিত শর্মা  ৫টি শতরান ও পাঁচটি অর্ধশতরান সহ ৩২.০৫ গড়ে ৪,২৩১ রান করেছেন। 

আরও পড়ুন: হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

উল্লেখ্য, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে। তবুও, দিনটি ছিল পুরোপুরি স্মৃতি মান্ধানার। তিনি ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম বড় নাম। এখন  তাঁর মনোযোগ থাকবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিকে, যেখানে তিনি একটি বড় ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখবেন। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ