হরমনপ্রীতের রোষে দল থেকে বাদ, শুভমন গিলকে টপকে বিশ্বরেকর্ড গড়া হল না স্মৃতি মন্ধানার

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে টপকে বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন অধরাই থেকে গেল স্মৃতি মান্ধানার কাছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে গিলকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের মালকিন হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল মান্ধানার।

কোন বিশ্বরেকর্ড গড়ার হাতছানি ছিল স্মৃতির কাছে?

চলতি বছর অর্থা‍ৎ ২০২৫ সালে এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট, ওয়ানডে ও টো টোয়েন্টি মিলিয়ে ১,৭৬৪ রান করেছেন শুভমন গিল। সেখানে শুধুমাত্র ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে ১,৭০৩ রান করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি। তার মধ্যে ১,৩৬২ রান করেছেন একদিনের ম্যাচে আর টি টোয়েন্টিতে করেছেন ৩৪১ রান। এদিন তিরুঅনন্তপুরমে মাত্র ৬২ রান করতে পারলেই এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান করার মালিকানা নিজের নামে করে নিতে পারতেন স্মৃতি। অনেকেই ওই বিশ্বরেকর্ড চাক্ষুসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তাঁদের হতাশ হতে হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে স্মৃতিকে মাঠে নামায়নি টিম ম্যানেজমেন্ট। নিয়মরক্ষার ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর জানিয়েছেন, ‘আমরা এই ম্যাচে স্মৃতি ও রেণুকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্মৃতির জায়গায় কমলিনী খেলছে। আর রেণুকার জায়গায দলে ফেরানো হয়েছে স্নেহ রানাকে।’ প্রশ্ন উঠেছে, স্মৃতি যাতে বিশ্বরেকর্ড করতে না পারে তার জন্যই কি ঈর্ষাকাতর হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে হরমনপ্রীত। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্দরের খবর যারা জানেন তাঁরা মনে করছেন, ইচ্ছাকৃতভাবেই স্মৃতির বিশ্বরেকর্ডের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন হরমনপ্রীত।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ