সিরিজে সমতা ফেরাতে রোহিতদের চাই ২৪৯ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: সিরিজ বাঁচানোর ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। বুধবার তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে শিভম দুবে-ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে মাত্র ২৪৮ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন আভিস্কা ফার্নান্ডো। তিনি ৯৬ রান করে আউট হয়েছেন। কুশল মেন্ডিস রানে অপরাজিত থাকেন।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৩২ রানে জিতেছিলেন চারিথ আসলঙ্কারা। ফলে এদিনের ম্যাচ ছিল রোহিত শর্মাদের কাছে সম্মান রক্ষাএ লড়াই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক। দুর্দান্ত শুরু করেন দলের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডো। দুজনেই ভারতীয় বোলারদের আক্রমণ সামাল দেন। ৮৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। পাথুমকে (৪৫) ফিরিয়ে জুটি ভাঙেন অক্ষর পটেল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আভিস্কা ও কুশল মেন্ডিস। এক সময়ে মনে হচ্ছিল ৩০০ রানের বেশি তুলবে শ্রীডঙ্কা। যেভাবে খেলছিলেন আভিস্কা তাতে তিনি শতরান পাবেন বলেও অনেকে আশায় ছিলেন। কিন্তু রিয়ান পরাগ ৩৬তম ওভারে আভিস্কাকে ক্লিন বোল্ড করে শতরানের আগেই থামান। ১০২ বলে ৯৬ রান করে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার। আভিস্কা আউট হতেই কার্যত তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ।

শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা (১০), সাদিরা সামারাবিক্রমা (০), জানিথ লিয়ানগে (৮) ও দুনিথ ওয়েল্লালেগে (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা।  এর পরে একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন কুশল মেন্ডিস। কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান তিনি। ৪৯তম ওভারে কুশলকে (৫৯) ফিরিয়ে শ্রীলঙ্কাকে ফের জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। কামিন্দু ২৩ ও মাহেশ তিকশানা ৩ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রিয়ান পরাগ ৫৪ রানে তিন উইকেট নেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ