রাজস্থানকে উড়িয়ে জয়ের মুখ দেখল হায়দরাবাদ

অবশেষে জয়ের খরাটা কাটল সানরাইজার্স হায়দরাবাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জয়ের খরাটা কাটল সানরাইজার্স হায়দরাবাদের।  দুবাইতে রাজস্থান রয়েলসকে উড়িয়ে দিল অরেঞ্জ আর্মি। মরুশহরে ৭ উইকেটে জিতল তারা।

ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স দেখালেন জেসন রয়। ৪২ বলে ৬০ রানের দুরন্ত একটি ইনিংস উপহার দিলেন এই ইংরেজ ওপেনার। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন তিনি। আর প্রথম সুযোগেই বাজিমাত করলেন রয়। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪১ বলে ৫১ রান এল কিউয়ি তারকার ব্যাট থেকে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও তাঁর সেই সিদ্ধান্ত খুব একটা ভুল ছিল না। ৫৭ বলে ৮২ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন সঞ্জু। এছাড়া জয়সওয়াল (৩৬) এবং লোমররও (২৯) রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে রয়েলস।

জবাবে ব্যাট করতে নেমে কখনওই সমস্যায় পড়তে হয়নি সানরাইজার্সকে। ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অরেঞ্জ আর্মি।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের