আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SUPER CUP 2-23-জামশেদপুরের বিপক্ষে সেরাটা খেললে জয় নিশ্চিত

নিজস্ব প্রতিনিধি: চলতি সুপার কাপে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে গোকুলামকে হারিয়েছে মোহনবাগান। হুয়ান ফার্নান্দোর পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। শুক্রবার সেই ম্যাচটার আগে যাতে কোনওরকম আত্মবিশ্বাসে ভুগতে নারাজ হুগো বৌমাস ও লিস্টন কোলাসোরা।

প্রণয় হালদারদের বিপক্ষে মাঠে নামার আগে মোহনবাগানের মিডফিল্ডের প্রাণভোমরা হুগো বৌমাস বলেন, আমাদের লক্ষ্য ছিল সুপার কাপে ভালোভাবে শুরু করা। সেই লক্ষ্যে আমরা সফল হয়েছি প্রথম ম্যাচে। তবে আমাদের আরও ভালো খেলতে হবে জামশেদপুর ম্যাচে। কেননা জামশেদপুর গোকুলামের থেকে শক্ত প্রতিপক্ষ। গোকুলাম আই লিগ খেলা। আর জামশেদপুর এফসি আইএসএল খেলা দল কাজেই ফারাক তো হবেই।

আরও জানতে পড়ুন: রিঙ্কু জাতীয় দলের জার্সি গায়ে খেলুক স্বপ্ন দেখছেন বাবা ও কোচhttps://www.live.eimuhurte.com/ipl-2023/rinku-father-and-coach-interview/

তবে এফসি গোয়ার বিপক্ষে জামশেদপুরের খেলা আমরা দেখেছি। সেটপিসে মুভেমেন্ট থেকে ওরা গোল করেছে। কাজেই ওদের সেটপিসের দিকটা অবশ্যই নজর রাখতে হবে আমাদের। তাছাড়া বেশ কিছু লম্বা খেলোয়াড় থাকায় ওঁরা একটা বাড়তি সুবিধা পাবে। তবে আইএসএল-এর সঙ্গে সুপার কাপের অনেক পার্থক্য রয়েছে। এই টুর্নামেন্টে গ্রুপ থেকে একটা দল সেমিফাইনালে যাবে। কাজেই প্রতিটি ম্যাচ ভাইটাল। পুরো দল ছন্দে আছে। গোকুলামের বিপক্ষে ম্যাচে আমি একা নই, লিস্টন অসাধারণ গোল করেছে। মনবীর ও কিয়ান গোলের মধ্যে আছে। সুতরাং আমরা আগের ম্যাচের মতো খেলতে পারলে আশাকরি অসুবিধা হবে না।

লিস্টন কোলাসো বলেন, আমি বহুদিন গোল পাচ্ছিলাম না। অবশেষে গোকুলাম ম্যাচে গোল পেয়েছি। এখন এই ফর্মটাই আমাকে ধরে রাখতে হবে। তবে কেরলের দলটির বিরুদ্ধে নিজের দ্বিতীয় গোলটাকেই সেরা মানছেন বাগানের গোয়ানিজ মিডিওটি। বললেন, বহু দূর থেকে শট মেরে গোল করেছি এবং ম্যাচের সেরাও হয়েছি। খুব আনন্দ লাগছে। বাজে সময়টা মনে হচ্ছে কেটে গেছে। সুপার কাপ আইএসএল যে এক নয় সে কথা হুগোর মতো স্বীকার করলেন লিস্টনও। জামশেদপুর এফসির বিপক্ষে গোকুলামের থেকে ভালো খেলতে হবে তাও মেনে নিলেন লিস্টন। বললেন, দল যদি ভালো খেলে তাহলে জামশেদপুরের বিপক্ষেও জয় পেতে অসুবিধা হবে না আমাদের।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ