SUPER CUP-2023-গোকুলামকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ হুয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী রবিবার সকালে অনুশীলন সেরেই দুপুরে সুপার কাপের ম্যাচ খেলতে কোজিকোড় রওনা দিচ্ছে হুয়ান ফার্নান্দোর মোহনবাগান। সুপার কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ গোকুলাম এফসির বিপক্ষে। ঘরের মাঠে গোকুলাম যে কঠিন প্রতিপক্ষ তা মেনেও ওই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন সদ্য আইএসএল জয়ী কোচ।

এই মুহূর্তে হুয়ানের দলে চোট-আঘাতের সমস্যা থাকলেও তিরি চলে আসায় অনেকটাই চিন্তামুক্ত হুয়ান। চোটগ্রস্ত হ্যামিলের জায়গায় তাঁকে ব্যবহার করা হবে। হুয়ানের মতে, আইএসএল জিতে আত্মবিশ্বাস বেড়েছে ঠিক কথাই, কিন্তু সুপার কাপের ফাইনাল নিয়ে এখনই আমি ভাবতে রাজি নয়। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোনোই আমার লক্ষ্য।

আরও জানতে পড়ুন: ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের স্মৃতিসৌধ উদ্বোধন করেলন ধোনিhttps://www.live.eimuhurte.com/sports/dhoni-inaugurate-victory-stand/

গোকুলাম প্রসঙ্গে মোহনবাগান কোচের বক্তব্য, আমি মহমেডানের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দলের বিদেশিরাও যথেষ্ট উন্নত। ওঁরা অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছে মহমেডানের বিপক্ষে। যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি দলের কাছে। কাজেই প্রথম ম্যাচ জেতাই আমার লক্ষ্য হবে। ঘরের মাঠে  যেহেতু গোকুলাম খেলবে, তাই ওরা বাড়তি সুবিধা পেলেও, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলেই সাফল্য আসবে।

প্রীতমদের হেডস্যার আরও বলেন, আমাদের গ্রুপে বাকি দুটি দল জামশেদপুর এফসি, এফসি গোয়া যেহেতু আইএসএল খেলে, তাই ওদের সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু গোকুলামের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তাই ওদের দিকে বাড়তি নজর থাকবে। আমাদের গ্রুপটাও খুব শক্ত। যেহেতু প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে যাবে, তাই আমার কাছে প্রত্যেকটি ম্যাচই ফাইনাল ম্যাচ।

দলের অন্যতম সদস্য, মনবীর আশিকের চোট এখনও সারেনি সেটাও জানান বাগান কোচ। তিনি বলেন, আমি প্রত্যেক খেলোয়াড়কে বুঝিয়েছি এই টুর্নামেন্ট আইএসএল নয়। অতিরিক্ত আত্মতুষ্টি যাতে কখনোই না আসে দলের মধ্যে। কেননা একটা ম্যাচ হেরে যাওয়া মানেই বিপদের সম্মুখীন হওয়া।

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

সপ্তমীতে রেঁধে ফেলুন বৈশালীর শাহী এঁচোড় কোপ্তা কারি, জমে যাবে দুপুরের ভোজ

পুজোর চাঁদা ১৫ হাজার! টাকা না পেয়ে গ্যারেজের দুই কর্মীকে মারধরের অভিযোগ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের