সেমিফাইনালে পৌঁছতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২ রান

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন পাথুম নিশাঙ্কা। ৪৫ বলে ৬৭ রান করে আউট হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই রান রেটের নিরিখে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে ইংল্যান্ড। আর সেই মরণ-বাঁচন ম্যাচে শনিবার দাসুন শনাকাদের ১৪১ রানে বেঁধে রাখলেন জস বাটলাররা। অর্থা‍ৎ সেমিফাইনালে যেতে ২০ ওভারে ১৪২ রান দরকার ইংল্যান্ডের। ওই রান সংগ্রহ করা বাটলারদের পক্ষে খুব একটা কঠিন নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল এশিয়া চ্যাম্পিয়ানরা। ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে পারেন কিনা দাসুন শনাকারা, সে দিকেই তাকিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। এদিন সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক। শুরু থেকেই বড় রান গড়ার লক্ষ্যে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন দুই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিজ ও পাথুম নিশাঙ্কা। চার ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিজ। এর পরে নিশাঙ্কার সঙ্গে জুটি বাঁধেন ধনঞ্জয় ডি’সিলভা। কিন্তু মাত্র নয় রান করে তিনিও সাজঘরে ফেরেন। চারিথ আসালঙ্কাও সুবিধা করতে পারেননি। ৯ বলে ৮ রান করে বেন স্টোকসের বলে প্যাভিলিয়নের পথ ধরেন। একের পর এক উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন নিশাঙ্কা। নির্দয়ভাবে পেটাতে থাকেন ইংল্যান্ডের বোলারদের। ৪৫ বলে ৬৭ রান করে আদিল রাশিদের বলে পরিবর্ত ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটা ছয় ও দুটি চার।

পর পর উইকেট হারানোর পরেই শ্রীলঙ্কার ওভার পিছু রান তোলার গতি শ্লথ হয়ে পড়ে। চাপে পড়ে গুটিয়ে যান শ্রীলঙ্কার ব্যাটাররা। ৮ বলে তিন রান করেন অধিনায়ক দাসুন শনাকা। ২২ বলে ২২ রান করে মার্ক উডের বলে আউট হন ভানুকা রাজাপক্ষে। আর তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। ইনিংসের শেষ ওভারে তিন উইকেট খোয়ায় দাসুন শনাকার দল। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৪১ সংগ্রহ করে এশিয়া চ্যাম্পিয়ানরা।   

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১