পিঙ্ক বল টেস্টের আগেই প্রাইম মিনিস্টার একাদশ-এ জয় টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঙ্ক বল টেস্টের আগেই বড়সড় জয় পেল টিম ইন্ডিয়া(Team India)। অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরায় এদিন বসেছিল প্রাইম মিনিস্টার একাদশ বনাম ভারতের ম্যাচের আসর। আর সেই ম্যাচেই দুর্দান্ত ছন্দে পারফর্মেন্স করে জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট বাহিনী। বৃষ্টির কারণে এদিনের এই ম্যাচ ৪৬ ওভারে নামিয়ে আনা হয়। টিম অস্ট্রেলিয়া এদিন ২৪০ রান করে। অন্যদিকে ভারতীয় দল ৪২.৫ ওভারেই ২৪১ রান তুলে খেলার সমাপ্তি ঘটিয়ে দেয়। ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত এই অনুশীলন ম্যাচে ভারত ৬ উইকেটে জিতেছে।

আরও পড়ুনঃ কমছে জোগান, ধর্মঘটের আগেই চড়চড়িয়ে বাড়ল আলুর দাম, চিন্তায় আমজনতা

এদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ের শুরুটাই হয়েছিল‌ দারুণ সাফল্যের সঙ্গে। কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মাত্র ১৬.৩ ওভারেই ৭৫ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ফেলেন। এদিন যশস্বী ৫৯ বলে ৯টি চার মেরে একাই মোট ৪৫ রান তুলে নেন। এরপর চার্লি অ্যান্ডারসনের হাতে ক্যাচ আউট হন যশস্বী।

আরও পড়ুনঃ ডিপনেক পোশাকের ফাঁকে স্পষ্ট সুগভীর ক্লিভেজ, সবুজ গাউনে নেটপাড়ার ঘুম কাড়লেন সোনম

এদিন চার নম্বরে ব্যাটিং করতে নামা রোহিত শর্মা ময়দানে তাঁর বিশেষ পারফর্মেন্স দেখাতে ব্যর্থ হন। মাত্র ১৪ রান করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।‌ তবে স্বস্তির বিষয় একটাই, টিম ইন্ডিয়া এদিন বেশ ভালোভাবেই জয়ের মুখ দেখেছে। এর ফলে আগামী টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। দলে ফিরেছেন রোহিত শর্মা, অন্যদিকে শুভমন গিলও চোট সারিয়ে ফিরেছেন ময়দানে। ফলে আগামী টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন থেকেই তৈরি হয়েছে কৌতুহল।

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?