‘এটাই শেষ ইউরো’, লজ্জার নজির গড়ার পরে ঘোষণা রোনাল্ডোর

Share:

নিজস্ব প্রতিনিধি: চারটি ফ্রি কিক থেকে নেওয়া একটি শটও স্লোভেনিয়ার জালে রাকতে পারেননি। উল্টে ১০৫ মিনিটে পেনাল্টি মিস করে দলকে প্রায় ডোবাতে বসেছিলেন। তাঁর জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক জ্যান ওবলাক। আর পেনাল্টি মিসের সঙ্গে সঙ্গেই লজ্জার ইতিহাসে নিজের নাম খোদাই করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শরীর যে আর সঙ্গ দিচ্ছে না তা বুঝতে পেরে তড়িঘড়ি ম্যাচ শেষেই পর্তুগালের মহাতারকা ঘোষণা করেছেন, চলতি ইউরোই তাঁর শেষ ইউরো।

মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্টে স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করার সঙ্গে সঙ্গেই লজ্জার ইতিহাস গড়েছেন সিআর সেভেন। ইউরোর ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি দুটি পেনাল্টি মিস করেছেন। ২০১৬ সালে ইউরোয় অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম পেনাল্টি মিস করেছিলেন পর্তুগালের মহাতারকা। অতিরিক্ত সময়ে পেনাল্টি মিসের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসাবে নাম খোদাই করেছেন আল নাসর তারকা। ২০২১ সালে ডেনমার্কের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন। রোনাল্ডোর পেনাল্টি মিসের পরে তাঁর কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মাঠের মধ্যে দাঁড়িয়ে ছেলের হাঁপুস নয়নে কান্না দেখে চোখের জল সামলাতে পারেননি গ্যালারিতে থাকা পর্তুগিজ মহাতারকার মা-ও। গত কয়েকটি ম্যাচে মোট ৬৩টি ফ্রি কিক নিয়ে একবারের বেশি জালে বল জড়াতে পারেননি রোনাল্ডো। তা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। যদিও দলের তারকা ফুটবলারের পাশেই দাঁড়িয়েছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ।

তবে ম্যাচ শেষে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ ও‘জোগো’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ৩৯ বছর বয়সী ফুটবলার জানিয়ে দিয়েছেন, চলতি ইউরোই তাঁর শেষ ইউরো। পর্তুগালের কিংবদন্তি ফুটবলারের কথায়, ‘আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই। আমি আবেগপ্রবণ হয়ে কথাগুলি বলছি না। তবে এটাই আমার শেষ ইউরো।’

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬