IPL-2023-হার্দিকদের বিরুদ্ধে আজ কঠিন লড়াই দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইনান্সের ম্যাচ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ কিন্তু চড়তে শুরু করেছে রাজধানীর ক্রিকেট মহলে।

দিল্লির মুখোমুখি হওয়ার আগে হার্দিক পাণ্ডিয়ার দল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে রয়েছে তার প্রমাণ পাওয়া গেল দলের প্রতিটি খেলোয়াড়ের হাবভাবেই। আগের ম্যাচে ধোনিদের ৫ উইকেটে হারিয়ে হার্দিক পাণ্ডিয়ারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন চলতি আইপিএল-এর আসরেও তাঁরা ভালো পারফরম্যান্স করার লক্ষ্যেই মাঠে নেমেছেন। দলের মূল স্তম্ভ এই মুহূর্তে ভারতীয় দলের তরুণ ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করা শুভমন গিলের দারুণ ফর্মে থাকা। যা বিপক্ষ বোলারদের কাছে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ।

শুভমন ছাড়াও রয়েছেন হার্দিক নিজেও। দলের ওপেনিং নিয়ে একটা চিন্তার কারণ থাকলেও আপাতত সেই চিন্তা থেকে হার্দিককে মুক্তি দিয়েছে বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। গত ম্যাচে শুভমনের সঙ্গে জুটি বেঁধে ঋদ্ধি করেছিলেন ২৫টি মূল্যবান রান। হার্দিক ও ঋদ্ধির পাশাপাশি আছেন অলরাউন্ডার রশিদ খান। ব্যাট হাতে সেইরকম পারফর্ম করার সুযোগ না পেলেও বল হাতে কিন্তু এই আফগান প্রমাণ করে দিয়েছেন তাঁকে আইসিসির সেরা টি-২০-র খেলোয়াড়ের পুরস্কার দিয়ে ভুল কিছু করেনি। সুতরাং দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়তে চাইছেন হার্দিক।

অন্য দিকে, দিল্লি ক্যাপিটালস এবার বেশ কিছুটা ব্যাক ফুটে রয়েছে অন্য দলগুলির তুলনায়। গত ম্যাচের পারফরম্যান্স ঘাটলে দেখা যাবে দলের ব্যাটিং লাইন আপে একমাত্র দলনেতা ডেভিড ওয়ার্নার ছাড়া আরও কেউই সেভাবে রান পাননি। ব্যাটার পৃ্থ্বিশ শ অফ ফর্মে রয়েছেন। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা মূলত বোলার হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্য। মাঝে মধ্যে ব্যাটিং করে ম্যাচ জেতালেও ধারাবাহিকতার অভাব যথেষ্ট। কেননা বিপক্ষ দলে রয়েছেন মহম্মদ সামি, রশিদ খানদের সেরা বোলাররা।

কাজেই ম্যাচের আগে ড্রেসিংরুমে সৌরভ-রিকি পন্টিংরা আগের ম্যাচের ভুল-ভ্রান্তিগুলি শুধরে খেলেয়াড়দের উদ্দেশে কি পেপটক দেন, আর সেই পেপটকে মঙ্গলবার সন্ধ্যায় ঘরের মাঠে দিল্লি কতটা উজ্জীত ক্রিকেট খেলে হার্দিকদের হারাতে পারে না কি না তা দেখার জন্যই এখন অপেক্ষা করে আছেন রাজধানীর ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। সেখানে যা খুশি অঘটন ঘটতে পারে। আগের ম্যাচের পরিসংখ্যান এই ম্যাচে খাটবে এমন কোনও কথা নেই। তবে হার্দিকদের থেকে ওয়ার্নারের দিল্লি মঙ্গলবারের ম্যাচে অনেকটাই চাপে থাকবে এই কারণে যে, তাঁরা ইতিমধ্যেই একটি ম্যাচ হেরে রয়েছেন। সুতরাং ঘরের মাঠে মঙ্গলবার সৌরভ-রিকি পন্টিং-এর দল যে একটা মারণকামড় দেওয়ার চেষ্টা করবে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য