চ্যাম্পিয়ান্স লিগে মঙ্গলবার রাতে বায়ার্নের মুখোমুখি মেসি-নেইমাররা

চোট সারিয়ে আজকের ম্যাচে জার্মানির ক্লাবটির বিরুদ্ধে মাঠে নামছেন মেসি-নেইমাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ান্স লিগে আজ মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়ে লিওনেল মেসি-নেইমারদের পিএসজি। ভারতীয় সময় রাত দেড়টার সময়ে শুরু হবে ক্লাব ফুটবলের মহাযুদ্ধ। চোট সারিয়ে আজকের ম্যাচে জার্মানির ক্লাবটির বিরুদ্ধে মাঠে নামছেন মেসি-নেইমাররা। তবে পিএসজির আর এক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে দলের অনুশীলনে যোগ দিলেও পুরোপুরি চোটমুক্ত নন। যে কারণে ফরাসি তারকা ফুটবলার খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নন ফরাসি ক্লাবটির কোচ ক্রিস্তোফে গালতিয়ের।

চ্যাম্পিয়ান্স লিগে এখনও পর্যন্ত দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে বায়ার্ন জিতেছে পাঁচ বার। পিএসজি জিতেছে ছয়বার। ফরাসি ক্লাবটির জালে জার্মানির ক্লাবটি ১৫ বার বল জড়িয়েছে। আর পিএসজিও বায়ার্নের জালে ১৫ বার বল গলিয়েছে। মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ান্স লিগে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ান হতে পারেনি পিএসজি। সেখানে বায়ার্ন ছয়বার শিরোপা জিতেছে।  জার্মানির ক্লাবটি শেষ বার চ্যাম্পিয়ান হয়েছিল ২০১৯-২০ সালে। সেবার ফাইনালে ফরাসি ক্লাবটিকে হারিয়ে শিরোপা জিতেছিলেন মুলাররা। এমনকী ২০২০-২১ মরসুমে সর্বশেষ সাক্ষা‍ৎকারেও পিএসজিকে হারিয়ে দিয়েছিল বায়ার্ন।

শক্তির নিরিখে বায়ার্নের চেয়ে এগিয়ে থাকলেও গত পাঁচ ম্যাচে মেসিদের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। দুটি জিতলেও দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। আর ড্র করেছে একটি ম্যাচে। গত শনিবার ঘরোয়া লিগে মোনাকোর কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল পিএসজি’কে। অন্যদিকে ঘরোয়া লিগে শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে ড্র করলেও তিনটিতে জিতেছে বায়ার্ন। বুন্দেশলিগাতে শেষ তিন ম্যাচে জিতেছেন থমাস মুলাররা। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে জার্মান ক্লাবটির খেলোয়াড়দের। ফুটবল বোদ্ধাদের মতে, আজকের রাতের ম্যাচ রোমাঞ্চ আর রুদ্ধশ্বাসকর হয়ে উঠবে। যুযুধান দুই শিবির কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি