দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙল দীর্ঘদিনের রেকর্ড, শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: চলতি অস্ট্রেলিয়া সফরে একের পর এক নজির সৃষ্টি করছে টিম ইন্ডিয়া(Team India)। এবার শচীন টেন্ডুলকারের(Sachin Tendulkar) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি(Virat Kohli)। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। নিজের কেরিয়ারে অস্ট্রেলিয়ায় মোট ৬টি সেঞ্চুরি করেছিলেন শচীন। কিন্তু এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকানোর মাধ্যমে শচীনকে টপকে গিয়ে ভারতীয় হিসেবে নয়া নজির স্থাপন করলেন কিং কোহলি। এদিন অস্ট্রেলিয়ার বুকে নিজের সপ্তম সেঞ্চুরির মাধ্যমে একধাপ এগিয়ে গেলেন কোহলি।

আরও পড়ুনঃ কলকাতায় অপরাধ রুখতে গোয়েন্দাদের কড়া দাওয়াই দিলেন পুলিশ কমিশনার

শুধু যে শচীনকেই পিছনে ফেলেছেন তিনি এমনটা নয়। এই নয়া নজিরের মাধ্যমে সেঞ্চুরি হাঁকানোর দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি। তবে এদিনের ম্যাচ চলাকালীন বিরাট কোহলির এক ছক্কার কারণে সাময়িকভাবে থমকে যায় এদিনের ম্যাচ। ১০১ তম ওভারের শেষে মিচেল স্টার্কের বলে বিরাট কোহলির হাঁকানো ছক্কাটি বাউন্ডারির কুশনের ঠিক ওপরে বাউন্স করার পর বলটি পার্থের একজন নিরাপত্তারক্ষীর মাথায় সজোরে আঘাত করে। তাঁর মাথায় হেলমেট না থাকায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন কোহলি সহ ও অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসতে পারেন কলকাতার ছেলে

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে চালকের আসনেই দৃঢ়ভাবে অবস্থান করছে টিম ইন্ডিয়া। এর আগে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের ছক্কার নয়া রেকর্ড মুগ্ধ করেছে ভারতবাসীকে। ওপেনার হিসেবে কে.এল রাহুলের ভূমিকাও অনস্বীকার্য। পুরোদমে এগোচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। বিরাট কোহলিও দীর্ঘদিন পর দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে ইংল্যান্ডের খেলোয়াড় জ্যাক হবসের। তাঁর ঠিক পরের জায়গাটিই এদিন দখল করে নিলেন ভারতের বিরাট কোহলি। এক ভারতীয় হয়ে অন্য এক কিংবদন্তি ভারতীয়ের রেকর্ড ভেঙে একধাপ এগিয়ে গেলেন বিরাট একথা বলাই বাহুল্য।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ