চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭৭ রানে আউট! হাতছাড়া শতরান, বিজয় হজারের দুই ম্যাচে অসাধারণ ইনিংস খেললেন বিরাট

নিজস্ব প্রতিনিধি: বিজয় হাজারে ট্রফিতে গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। শুরুটা দেখে অনেকেই ভেবেছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো এবারেই পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি হাকাবেন কিং কোহলি। তবে সেই স্বপ্ন পূরণ হল না। ১০০ রানের খুব কাছে গিয়ে মাত্র ৭৭ রানে থামতে হল। বিরাটের হাতছাড়া হল আরেকটি শতরান।

শুক্রবার সকালে গুজরাটের বিরুদ্ধে দিল্লির হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নামেন কোহলি। মাত্র ৬১ বলে ৭৭ রান  করেন বিরাট। তিনি ১৩টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি  মেরেছেন। ২৯ বলে অর্ধশতরান করেন  । এরপর তিনি শতরানের দিকে এগিয়ে গেলেও থামতে হল। বিরাট বিশাল জয়সোয়ালের  বলে স্টাম্প আউট  হন। স্টাম্পিং করেন উর্বিল পটেল । এই ম্যাচে শতরান না করলেও কোহলি ১২৬.২৩ স্ট্রাইক রেটে রান করেছেন । আক্রমণাত্মক ব্যাটিং জারি রেখেছেন।

আরও পড়ুন: অ্যাশেজে বিরল লজ্জার রেকর্ড, মাত্র ১৫২ রানে অলআউট অস্ট্রেলিয়া

বুধবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট ১০১ বলে ১৩১ রান করেছিলেন। ১৪টি চার ও তিনটি ছক্কা মেরেছিলেন । সেই ম্যাচে তিনি ১২৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছিলেন। কোহলির  শতরানে ভর করে   মাত্র ৩৭.৪ ওভারে ২৯৮ রান করেছিল দিল্লি।  তবে শুক্রবার ক্রিজে নেমে শূন্য রানে আউট হয়ে যান রোহিত শর্মা। আগের ম্যাচে তিনি করেছিলেন শতরান, তবে এবারে আর রান পেলেন না। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই তারকাই। তাঁদের লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপে খেলা। এই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড দুই তারকাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে। ময়দানে নেমে রো-কো বুঝিয়ে দিয়েছেন বুড়ো হাড়েও ভেলকি দেখানো যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ