২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল, দাবি নেইমারদের কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলে এক সময়ে রাজত্ব চালানো ব্রাজিলের হাল গত কয়েক বছর ধরেই বেহাল। ২০০২ সালে শেষ বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবল সম্রাট পেলের দেশ। তার পর চলছে ট্রফি খরা। গত বিশ্বকাপে নেইমার জুনিয়রদের মিশন হেক্সা মুখ থুবড়ে পড়েছিল। কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল। চলতি বিশ্বকাপ বাছাই পর্বেও খুব একটা ভাল অবস্থায় নেই সাম্বার দেশ। ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে হারার লজ্জা পেতে হয়েছে ভিনসিয়ুস জুনিয়রদের। তবুও আশা ছাড়ছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। বরং তিনি জোর গলায় দাবি জানিয়েছেন, ‘২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল।’ আর তাঁর ওই দাবি নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু করেছেন ব্রাজিলের সমর্থকরা।

বিশ্বকাপ বাছাই পর্বে গত শুক্রবার ইকুয়েডরকে কোনও ক্রমে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ মঙ্গলবার প্যারাগুয়ের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে খেলতে নামছেন ভিনিসিয়ুসরা। আর ওই ম্যাচের আগে ব্রাজিল কোচ দাবি করেছেন, ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাওয়া বিশ্বকাপের আসরে ফাইনালে খেলবেন নেইমাররা। বিশ্বকাপ বাছাই পর্বে দলের খেলা দেখে কিংবা ফলাফল দেখে হতাশ হওয়ার কিছু নেই।

ব্রাজিলের কোচের মতে, ‘দলটাকে গুছিয়ে নেওয়ার কাছ চলছে। যে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হয়েছে, তাঁরা নেইমারের মতো খেলবেন তা ভাবার কারণ নেই। তবে আশার কথা হল, বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের দুই-তিন পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী।  রাতারাতি উন্নতি হবে না। সময় লাগবে, তবে খুব দ্রুতই আমরা নিজেদের খুঁজে পাব।’

 

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!