উইম্বলডনের প্রথম রাউন্ডে হেরে গেলেন গত বারের চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোসোভা

Share:

নিজস্ব প্রতিনিধি: উইম্বলডনের দ্বিতীয় দিনেই অঘটন। মঙ্গলবার প্রথম রাউন্ডে অবাছাই জেসিকা বৌজাস মানেইরোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন মার্কেটা ভন্দ্রোসোভা। ৬-৪, ৬-২ গেমে হেরে গিয়েছেন গত বারের মহিলা চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে শেষ বার মহিলাদের কোনও বিদায়ী চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সে বার লরি ম্যাকনিলের কাছে হেরেছিলেন জার্মান টেনিস সুন্দরী স্টেফি গ্রাফ।

এদিন প্রথম সেট থেকেই ভুল করতে শুরু করেন চেক টেনিস তারকা ভন্দ্রোসোভা। প্রথম সেটে ২৮টি আনফোর্সড এরর করেন গতবারের চ্যাম্পিয়ন। আর সেই ভুলের ফায়দা তোলেন জেসিকা। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন তিনি। প্রথম সেট জঘন্যভাবে হারের পরে দ্বিতীয় সেটে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি  ভন্দ্রোসোভা। পাঁচ বার তাঁর সার্ভিস ভাঙেন জেসিকা। একাধিক ভুলের খেসারত দিতে হয় চেক প্রজাতন্ত্রের টেনিস তারকাকে।  ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতে নেন জেসিকা। গতবার উইম্বলডন মহিলা চ্যাম্পিয়নের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। গত মাসে ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন ভন্দ্রোসোভা। বার্লিনে লেডিজ ওপেনে দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি।

অন্যদিকে মহিলাদের অন্যতম বাছাই এরিনা সাবালেঙ্কা, রাফায়েল নাদালের পরে মঙ্গলবার উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। প্রতিযোগিতায় নামার আট ঘন্টা আগে সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। গত ২২ জুন মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সেই অস্ত্রোপচারের পরে কোর্টে নামার জন্য সুস্থ হতে পারেননি। সিঙ্গলস থেকে নাম তুলে নিলেও ডাবলসে খেলতে পারেন মারে।

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল