প্রথম রাউন্ডে হেরে বিদায় উইম্বলডন চ্যাম্পিয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথম গ্রান্ড স্লামে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন গত বছরের উইম্বলডন চ্যাম্পিয়ান মারকেতা ভন্দ্রুসোভা। ভন্দ্রুসোভাকে হারিয়েছেন ইউক্রেনের মেয়ে ইয়াস্ত্রেমস্কা। গত বছরের উইম্বলডন চ্যাম্পিয়ানকে হারিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ইউক্রেনের এই মেয়েটি।

এদিন নিজের প্রথম সার্ভিস গেমটাই হারেন ভন্দ্রুসোভা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি। ইয়েস্ত্রামস্কা প্রথম সেটটি জেতেন মাত্র ৩১ মিনিটে। শেষপর্যন্ত ইয়েস্ত্রামস্কার কাছে ভন্দ্রুসোভা হারেন ৬-১, ৬-২ গেমে।

গত সপ্তাহে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে অনুশীলন করার সময়ে চোট পেয়েছিলেন ভন্দ্রুসোভা। চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। কিন্তু সমস্যা যে ঠিকমতো কাটেনি তা ভন্দ্রুসোভাকে দেখেই মনে হচ্ছিল। ইয়েস্ত্রামস্কার সামনে দাঁড়াতেই পারলেন না ভন্দ্রুসোভা।

গত বছরের উইম্বলডন চ্যাম্পিয়ানকে হারিয়ে উচ্ছ্বসিত ইউক্রেনের খেলোয়াড় জানান, ‘এই ম্যাচটা খুব ভালো ছিল। শুরুতে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু পরে নিজের খেলাটা খুব ভালোভাবে উপভোগ করেছি। গ্যালারি থেকেও প্রচুর সমর্থন পেয়েছি।‘ এনিয়ে ভন্দ্রুসোভাকে চার হারাল ইউক্রেনের এই মেয়েটি। উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই উইম্বলডন ফাইনালে উনস জাবিরকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিলেন ভন্দ্রুসোভা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে সেই ফর্ম ধরে রাখতে পারলেন না।

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও