Women’s Asia Cup: নেপালকে গুঁড়িয়ে সেমিতে স্মৃতি মান্ধানারা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রত্যাশামতোই নেপালের মেয়েদের হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা।মঙ্গলবার প্রথমে ব্যাট করে শেফালি ভার্মার ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে তিন উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল ভারত। জবাবে ৯ উইকেট হারিয়ে ৯৬ রানে থেমে যায় নেপালের ইনিংস। ৮২ রানে জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিলেন স্মৃতি মান্ধানারা। গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে শেষ চারে পৌঁছে গেল পাকিস্তানও।

এদিন প্রথমে ব্যাট করতে নেমেই নেপালের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করে দেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও দয়ালান হেমলতা। তবে শেফালি ছিলেন অনেক বেশি মারকুটে। তাঁর হাতে নির্দয়ভাবে মার খেলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন নেপালের বোলাররা। শেষ পর্যন্ত ১৪ তম ওভারে বল করতে এসে দয়ালান হেমলতাকে (৪৭) ফিরিয়ে জুটি ভাঙেন সীতা রানা মাগর। ততক্ষণে স্কোরবোর্ডে ১২২ রান যোগ হয়েছে। হেমলতা ফেরার পরে সাজঘরে ফেরেন শেফালি (৪৮ বলে ৮১ রান)। তিন নম্বরে নামা সঞ্জীবনা সঞ্জনা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তিনি ফেরেন ১০ রান করে। চার নম্বরে নেমে জেমাইমা রডরিগজকে (২৮) খানিকটা চালিয়ে খেলেন। ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে ভারত।

জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নেপাল। অরুন্ধতী রেড্ডি-দীপ্তি শর্মাদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে রান তুলতে হিমশিম খান সীতা রানারা। কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নেপালের চার ব্যাটার শুধুমাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। বাকিরা এক অঙ্কের ঘরেই আটকে গিয়েছেন। শেষ পর্যন্ত ৯৬ রান তুলতে সক্ষম হয়েছেন ইন্দু বর্মারা। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ১৩ রানে তিনটি উইকেট নিয়েছেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ