দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪৬ বছরের ইতিহাসে প্রথম, টাইম আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সঠিক সময়ে স্ট্রাইক না নেওয়ায় একটি বল না খেলেও আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। আর অদ্ভুত নিয়মে ওই আউটের ঘটনায় হতচকিত হয়ে যান স্টেডিয়ামে হাজির কয়েক হাজার দর্শক।   

এদিন শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়ে ২৫তম ওভারে বল করছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলে আউট হন শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ৪১ রানে ফিরে যান তিনি। তার পরেই ব্যাট করতে ক্রিজে এসে পৌঁছন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু মাঠে নামার সময়ে সম্ভবত তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হেলমেট নিয়ে এসেছিলেন। সেই হেলমেট মাথায় চড়াতে গিয়ে নাকানিচোবানি খান তিনি। বারবার স্ট্রিপ লাগানোর চেষ্টা করছিলেন।

আর মিনিট দুয়েক বাদেই দেখা যায় আম্পায়ার মারিয়ার ইরাসমাসএর কাছে ছুটে যান সাকিব ও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইক নিতে না পারার কারণে ম্যাথুজকে আউট করার দাবি জানান তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গেই ম্যাথুজকে আউট ঘোষণা করে আঙুল তুলে দেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারিয়ার ইরাসমাস। আর ওই সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার। তিনিও আম্পায়ারের সঙ্গে কথা বলেন। যদিও সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হননি দক্ষিণ আফ্রিকার আম্পায়ার। শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত মেনেই সাজঘরে ফেরেন ৩৬ বছর বয়সী লঙ্কান ক্রিকেটার। কিন্তু তাঁর শরীরী ভাষাই বুঝিয়ে দিচ্ছিল, মন থেকে ওই সিদ্ধান্ত মানতে পারেননি তিনি।

আইসিসির আচরণ বিধি অনুযায়ী, একদিনের ক্রিকেটে একজন ব্যাটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে স্ট্রাইক নিতে হবে। না হলে তাকে টাইমড আউট দিতে পারবেন আম্পায়ার। টেস্টে নিয়মটা তিন মিনিটের এবং টি-টোয়েন্টিতে দেড় মিনিটের। যদিও প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, অ্যাঞ্জেলো ম্যাথুজ ইচ্ছে করে সময় নষ্ট করেননি। ফলে তাঁকে টাইমড আউটের আবেদন জানিয়ে সৌজন্য লঙ্ঘন করেছেন বাংলাদেশ অধিনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ