নিউজিল্যান্ডের কাছেও গোহারা হারল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ইংল্যান্ডের পরে এবার নিউজিল্যান্ডের কাছেও গোহারা হারল স্বঘোষিত টাইগার বাংলাদেশ। শুক্রবার কেন উইলিয়ামসন আর ডারিল মিচেল সাকিব আল হাসানদের উপরে স্টিম রোলার চালালেন। ৪৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেলেন কিউইরা। সেই সঙ্গে টানা তিন ম্যাচের জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন।

চলতি বিশ্বকাপে দল গঠন থেকে শুরু করে প্রথম একাদশ সাজানো নিয়ে নোংরামি শুরু করেছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে আর তার যোগ্য চ্যালা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর ওই নোংরামির মূল্য চোকাতে হচ্ছে একের পর এক ম্যাচে লজ্জার হারের মুখে পড়ে। প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রান তুলেছিল সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখা বাংলাদেশ। ২৪৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতে বিপাকে পড়েছিল কিউইরা। তৃতীয় ওভারেই আঘাত হেনেছিলেন মুস্তাফিজুর রহমান। তার বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন আগের দুই ম্যাচে শতরান ও অর্ধ শতরান করা রাচিন রাবিন্দ্র (১৩ বলে ৯)। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসন মিলে ৮০ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত সাকিব আল হাসান জুটি ভাঙেন। ব্যস, ওখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের বোলারদের দৌড়।

এর পরে ডারিল মিচেলকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বোলারদের মনে হচ্ছিল যেন বরিশালের কোনও আনামী ক্লাবের হয়ে খেলতে নেমেছেন। শেষ পর্যন্ত ৭৮ রানে আহত হয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক মাঠ ছাড়লেও নিউজিল্যান্ডের কোনও ক্ষতি হয়নি। কেননা মিচেল ও গ্লেন ফিলিপস হেসে খেলেই ৪৩ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন। ৬টি চার ও ৪টি চারের সাহায্যে ৬৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন ডারিল। আর ফিলিপস একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ