ব্যাটিং তাণ্ডব ডি’কক- ক্লাসেনের, টাইগারদের জিততে চাই ৩৮৩

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুললেন কুইন্টন ডি’কক ও হেইনরিখ ক্লাসেনরা। বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। দুজনের ব্যাটিং তাণ্ডবের সুবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলল প্রোটিয়ারা। চলতি বিশ্বকাপে তৃতীয় শতরান পেয়ে গেলেন ডি’কক।  

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু শুরুতেই বিপদে পড়ে যাচ্ছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শূন্য রানের মাথায় রেজা হেনড্রিকসের ক্যাচ স্লিপে ফেলে দেন তানজিদ হাসান। যদিও জীবন পেয়েও বেশিক্ষণ থিতু হতে পারেননি রেজা। সপ্তম ওভারেই শরিফুল ইসলামের বলে ১২ রান করে ফিরে যান। পরের ওভারেই রেসি ফন ডার ডুসেনকে (১) ফিরিয়ে দেন মেহেদী হাসান। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে আগের ম্যাচগুলোয় প্রথম পাওয়ারপ্লেতে ঝড় তোলা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশের ঘরও পার হতে পারেনি। তাদের সংগ্রহ ছিল দুই উইকেটে ৪৪। শেষ পর্যন্ত তৃতীয় উইকেটে জুটি বেঁধে চাপ সামলান কুইন্টন ডি কক ও আইডেন মার্করাম। বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন দুজনে। মাত্র ৪৭ বলেই ব্যক্তিগত অর্ধ শতরান পূর্ণ করেন ডি কক। হাসান মাহমুদের বলে চার হাঁকিয়ে ৫০ রানের গণ্ডি পেরোন বাঁ হাতি প্রোটিয়া ব্যাটার।

ডি’ককের পরে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন প্রোটিয়া অধিনায়ক।  ৫৭ বলে ৬টি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নবম ফিফটি করেন তিনি। তৃতীয় উইকেটে ১৩১ রান যোগ হওয়ার পরে মার্করামকে (৬০) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু এক প্রান্তে অপ্রতিরোধ্যভাবেই ব্যাট করতে থাকেন ডি’কক। ১০১ বলে চলতি বিশ্বকাপে তৃতীয় শতরান পূর্ণও করেন প্রোটিয়া ওপেনার। মাত্র ৩৪ বলেই অর্ধশতরান তুলে নেন ক্লাসেনও। আর তারপরেই শুরু হয় দুজনের তাণ্ডব। জুটি বেঁধে ১৪২ রান যোগ করেন। ৪৬ ওভারে বল করতে এসে বিধ্বংসী ডি’কককে (১৪০ বলে ১৭৪) থামান হাসান মাহমুদ। এর পরেই ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন ক্লাসেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ডেভিড মিলার বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর