হাশিম আমলার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলতে পারেননি বটে কিন্তু রবিবার ধর্মশালার মাঠে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল। একদিনের ক্রিকেটে দ্রুত দু’হাজার রানের গণ্ডি টপকানোর রেকর্ড করলেন ভারতের তরুণ ব্যাটার।

এতদিন একদিনের ক্রিকেটে দ্রুত ২ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ৪১টি ম্যাচ ৪০ ইনিংসে  খেলে ২,০০০ রানের গণ্ডি টপকেছিলেন তিনি। ২০১১ সালের ২১ জানুয়ারি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ভারতের বিরুদ্ধে ওই রেকর্ড গড়েছিলেন। গত এক যুগের বেশি সময় ধরে অক্ষত ছিল ওই রেকর্ড। কোনও ব্যাটার ভাঙতে পারেননি। এদিন আমলাকে টপকানোর জন্য শুভমন গিলের প্রয়োজন ছিল ১৮ রানের। অর্থা‍ৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে তরুণ ব্যাটারের ঝুলিতে ছিল ১,৯৮২ রান। আর ওই রান করেছিলেন ৩৭টি ম্যাচ খেলে। এদিন অনায়াসে ১৮ রান যোগ করে ২,০০০ রানে পৌঁছে যান গিল। যদিও দ্রুত ২,০০০ রানের মালিক হওয়ার ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। ৩১ বলে ২৬ রান করে লকি ফার্গুসনের বলে ফিরে যান।

একদিনের ক্রিকেটে দ্রুত ২,০০০ রান করার রেকর্ড পএরথমে দখলে ছিল পাকিস্তানের জাহির আব্বাসের। তিনি ৪৫টি ম্যাচ খেলে মাইলফলকে পৌঁছেছিলেন। ইংল্যান্ডের কেভিন পিটারসেন, পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার রাসি ফান ডার ডুসেনও ৪৫ ইনিংসে ২,০০০ রানের মাইল ফলক স্পর্শ করেছেন। আর এক পাকিস্তানি ব্যাটার ইমাম উল হক ২,০০০ রানের মাইল ফলকে পৌঁছিছিলেন ৪৬তম ইনিংসে।

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল