Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিয়াজ ঝড়ে কলম্বিয়ার কাছেও হেরে গেল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের হারের ধাসরা অব্যাহত। উরুগুয়ের পরে বৃহস্পতিবার কলম্বিয়ার কাছেও হেরে গেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর কলম্বিয়ার জয়ের নায়ক লুইস দিয়াজ। চার মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে ব্রাজিলের পরাজয় নিশ্চিত করেছেন তিনি। এই জয়ের ফলে বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকার অঞ্চলে তৃতীয় স্থানে উঠে এল কলম্বিয়া।

আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারের তেতো স্বাদ পাওয়া ব্রাজিল এদিন শুরুতেই চেপে ধরেছিল কলম্বিয়াকে। চোটের কারণে দলে ছিলেন না নেইমার। কিন্তু তাঁর অভাব বুঝতে দেননি ভিনিসিয়ুস জুনিয়র-গ্যাব্রিয়েল্লা মার্তিনেল্লিরা। ম্যাচের চার মিনিটের মাথায় ভিনিসিয়ুসের কাছ থেকে পাওয়া বল কলম্বিয়ার জালে জড়াতে ভুল করেননি মার্তিনেল্লি। গোল খাওয়ার পরে শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিলেন লুইস দিয়াজ-হামেস রদ্রিগেজরা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। কিন্তু ম্যাচের ২৭ মিনিটে চোট ছেড়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়ুসকে। ফলে ব্রাজিলের আক্রমণ খানিকটা দুর্বল হয়ে পড়ে। যদিও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানো ও গোল শোধের লক্ষ্যে ঝাঁপায় দুই দল। ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বেশিক্ষণ বল থাকলেও আক্রমণ বেশি শানিয়েছিল কলম্বিয়ার খেলোয়াড়রা। তেমনই এক আক্রমণ থেকে ম্যাচের ৭৫ মিনিটে গোল শোধ করেন লুইস দিয়াজ। বোরসার পাস থেকে হেডে ব্রাজিলের জালে লক্ষ্যভেদ করেন। গোল শোধের পরে আরও উজ্জীবিত হয়ে পড়েন কলম্বিয়ার খেলোয়াড়রা। চার মিনিট বাদে ৭৯ মিনিটের মাথায় সতীর্থ হামেস রদ্রিগেজের কাছ থেকে পাওয়া বল হেডে ব্রাজিলের জালে জড়ান দিয়াজ। ২-১ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। পিছিয়ে পড়ার পর গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তাতে কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিন গ্যালারিতে হাজির ছিলেন লুইস দিয়াজের বাবা ম্যানুয়াল দিয়াজ। ছেলের জোড়া গোলের পরে আবেগে কেঁদেও ফেলতে দেখা যায় তাঁকে।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

‘‌বাংলা ও বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই চলবে’‌, শপথের পর বার্তা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ