WPL 2023: হ্যারিস ঝড়, গুজরাতকে হারাল ইউ পি ওয়ারিয়র্স

আগুন ঝড়ানো বোলিং করে পাঁচ উইকেট নিয়েও দলকে জয় এনে দিতে পারেননি গুজরাত জায়ান্টসের কিম গরাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রুদ্ধশ্বাসকর ম্যাচে গুজরাতের বিরুদ্ধে দলকে জয় এনে দিলেন উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সের দুই লড়াকু ব্যাটসম্যান গ্রেস হ্যারিস ও সোফিয়া একলেসস্টোন। এক বল বাকি থাকতেই তিন উইকেটে গুজরাতকে হারিয়ে মহিলা আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল অ্যালিসা হেইলির দল। বিফলে গেল গুজরাতের অজি বোলার কিম গরাথের আগুন ঝরানো বোলিং। পাঁচ উইকেট নিয়েও দলকে জয় এনে দিতে পারলেন না।  

এদিন মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক স্নেহ রানা। ব্যক্তিগত ১১ রানে ফেরেন সোফিয়া ডাঙ্কলে। দলের স্কোর বোর্ডে চার রান যোগ হতে ফেরেন মেঘানা (১৫ বলে ২৪)। অ্যানাবেল সাদারল্যান্ডও (১০ বলে ৮ রান) সুবিধা করতে পারেননি। দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন হার্লিন দেওল। সুষমা ভার্মা (১৩ বলে ৯ রান) ফিরে যাওয়ার পরে অ্যাশলি গার্ডনারকে সঙ্গে নিয়ে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন গার্ডনার। এর পরে দয়ালান হেমলতার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান হার্লিন। ১৮ তম ওভারে অঞ্জলি সর্বানীর বলে ফিরে যান তিনি (৩২ বলে ৪৬)। শেষের দিকে হেমলতা চালিয়ে খেলে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে গুজরাত।  

জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই অজি বোলার কিম গরাথের বিধ্বংসী বোলিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে ওয়ারিয়র্স। অ্যালিসা হেইলি (৭), শ্বেতা সেহরাওয়াত (৫) ও তাহিলা ম্যাকগ্রাকে (শূন্য) সাজঘরে ফিরিয়ে দেন গরাথ। তিন ওভারে ২০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পরে ওয়ারিয়র্স। সেই বিপদ থেকে দলকে টেনে তোলেন কিরণ নাভগিরে ও দীপ্তি শর্মা। দীপ্তিকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মানসি জোশি। পর পর দুই বলে নাভগিরে ও সিমরান শেখকে ফিরিয়ে ওয়ারিয়র্সকে বড় জোর ধাক্কা দেন গরাথ। দেবিকা বৈদ্যকে দ্রুত ফেরান অ্যানাবেল সাদারল্যান্ড। কিন্তু গ্রেস হ্যারিস ও সোফিয়া একলেসস্টোন হার না মানা লড়াই চালিয়ে দলকে রুদ্ধশ্বাসকর জয় এনে দেন। হ্যারিস ২৬ বলে ৫৯ রানে এবং একলেসস্টোন ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে