WPL 2023 FINAL: ১৩১ রান তুলল দিল্লি, ট্রফি জিততে মুম্বইয়ের চাই ১৩২

হ্যাইলি ম্যাথাউজ পাঁচ রানে তিন উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙ্গে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই বোলার শিখা পাণ্ডে ও রাধা যাদব। আর তাঁদের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে রবিবার মহিলাদের প্রথম আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভদ্রস্থ রানে পৌঁছল দিল্লি ক্যাটিটালস। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিওয়ে তুলল ১৩১ রান। অর্থা‍ৎ ট্রফি জিততে হরমনপ্রীত কাউরদের চাই ১৩২ রান।

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথম ব্যাটিংযের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু শুরুটা খুব একটা স্বস্তির হয়নি। দ্বিতীয় ওভারেই দিল্লি শিবিরে জোড়া ধাক্কা দেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা ইসি ওয়াং। প্রথমে শেফালি ভার্মা (৪ বলে ১১) ও অ্যালিস ক্যাপসেকে (০) সাজঘরে ফেরান। জেমাইমা রডরিগজও (৮ বলে ৯) খুব একটা সুবিধে করতে পারেননি। তাঁকেও ফেরান ওয়াং। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দিল্লি অধিনায়ক ল্যানিং ও মারিজানে কাপ মুম্বইয়ের বোলারদের আগুন ঝড়ানো বোলিং সামাল দেওয়ার চেষ্টা করেন। জুটি বেঁধে ৩৮ রান সংগ্রহ করেন দুজনে। কাপকে (২১ বলে ১৮) ফিরিয়ে ফের দিল্লি শিবিরে আঘাত হানেন অ্যামেলিয়া কের।

দলের স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতেই আমনজ্যোথ কাউরের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং (২৯ বলে ৩৫)। তার পরেই কের ও হেইলি ম্যাথাউজের বিষাক্ত বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে দিল্লির ব্যাটিং লাইনআপ। পাঁচ রান যোগ হতে না হতেই একে একে সাজঘরে ফেরেন অরুন্ধতী রেড্ডি (০), জেস জোনাসেন (২), মিন্নু মনি (১), তানিয়া ভাটিয়া (০)। ৭৪ রানে পাঁচ উইকেট থেকে  দিল্লির রান দাঁড়ায় ৭৯ রানে নয় উইকেট। ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন শিখা পাণ-ডে ও রাধা যাদব। দুইজনে বুক চিতিয়ে লড়াই চালান। দলকে শুধু ১০০ রানের গণ্ডিই পার করিয়ে দেননি, শেষ চার ওভারে ৫২ রান তুলে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান দলের স্কোরকে। শেষ পর্যন্ত নির্দারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি। শিখা ১৭ বলে ২৭ এবং রাধা ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। মুম্বইয়ের পক্ষে ম্যাথাউজ ৫ রানে তিন উইকেট নিয়েছেন।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা