মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের মানুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের নাম যদি হয় লিওনেল মেসি তাহলে ভক্তদের উন্মাদনার দ্বিগুন হয়ে যায়। ২০২৬ সালের বিশ্বকাপেও মেসি ম্যাজিক অব্যাহত রয়েছে। মাঠে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বের নানা প্রান্ত থেকে শুধু এক ঝলক মেসিকে দেখার জন্য ছুটে আসছেন অসংখ্য সমর্থক। এবার মেসির জন্মদিনে চিঠি লিখে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ পেয়েছে ৮ বছরের মানু লিতভি।

আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিনে (২৪ জুন) আবেগ মাখানো একটি চিঠি লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছিলেন লিতভি। তবে চমকটা বাকি ছিল। মেসিকে সেই চিঠি লেখার পর সে বিশ্বকাপের খেলা দেখতে আমেরিকা যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে মানু । আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানিয়েছে, মেসির স্পনসর ও বাণিজ্যিক অংশীদার আর্জেন্টিনার এক নামী ব্র্যান্ডের কল্যাণে মানুর মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন সত্যি হতে চলেছে। 

মেসিকে লেখা মানুর সেই চিঠি ‘ও গ্লোবো’- প্রকাশ করেছে। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওল্গার ‘সিরি আ ইনক্রেডিবল’ নামক এক অনুষ্ঠানে মানু দর্শকদের সামনে মেসির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করে চিঠিটি পড়ে শোনায়। যেখানে সে লিখেছিল, ‘প্রিয় লিও, আমি তোমাকে একটি চিঠি লিখেছি। কারণ, আজ তোমার জন্মদিন। আশা করি চিঠিটি তোমার হাতে পৌঁছাবে। এই দিনটি চলে যাওয়ার আগে তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’ এখনেই শেষ নয় মানু আরও লিখেছে, ‘যখন আমি তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা পুরোপুরি এক জাদুকরি ব্যাপার! তোমার খেলার চেয়েও তোমার ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল ছেড়ে দাও না।’  

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের