অনুশীলনের সময় বলের আঘাত, মাত্র ১৭ বছরে প্রয়াত তরুণ ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাত লেগে মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময়ে ঘটেছে এই বেদনাদায়ক ঘটনা। বেন অস্টিন নামেরের তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

২৯ অক্টোবর, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪.৪৫ মিনিটে মেলবোর্নের দক্ষিণ-পূর্বে ফার্নট্রি গলিতে ওয়ালি টিউ রিজার্ভে অনুশীলনের সময়  ঘাড়ে বল লেগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।  ঘটনার সময় 'ওয়াঙ্গার' নামে পরিচিত একটি হ্যান্ডহেল্ড ডিভাইস থেকে ছোড়া একটি বল ডেলিভারিতে তিনি আঘাত পান। জানা গিয়েছে, তিনি হেলমেট পরেছিলেন কিন্তু সেই সময় তার ‘নেক গার্ড’ ছিল না। জরুরি ভিত্তিতে তাকে গুরুতর অবস্থায় মোনাশ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া আগে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তবে মেডিক্যাল টিমের প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার তার মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেট মহল হতবাক হয়ে গিয়েছে।
এই মৃত্যু বেনের পরিবার এবং বৃহত্তর ক্রিকেট মহলকে গভীরভাবে প্রভাবিত করেছে। বেনের বাবা জেস অস্টিন বলেছেন , "আমাদের সুন্দর বেনে ত্যুতে পরিবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত।" ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কিশোর ক্রিকেটারের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বেন, যিনি ফার্নট্রি গলি, মুলগ্রেভ এবং আইল্ডন পার্ক ক্রিকেট ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। ফার্নট্রি গলি ক্রিকেট ক্লাব ফেসবুকে একটি বিবৃতি জারি করে লিখেছে, "বেনের মৃত্যুতে আমরা একেবারেই মর্মাহত, এবং তার মৃত্যুর প্রভাব আমাদের ক্রিকেট সম্প্রদায়ের সকলেই অনুভব করবে।" 

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার