এই মুহূর্তে

‘‌আপনাদের নাকখত দেওয়া উচিত, তাতেও ক্ষমা হবে না’‌, নাম না করে মোদিকে তোপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:‌ কোচবিহারের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মঞ্চে উঠে পঞ্চানন বর্মার আবক্ষে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করার সময় সংসদের কথা তুলে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে সংসদের ঘরে–বাইরে লাগাতার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ২০২৬ সালের নির্বাচনে রাজবংশী থেকে শুরু করে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন মুখ্যমন্ত্রী। আর এসআইআর আবহে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তুলোধনা করেন। মুখ্যমন্ত্রী এদিন সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘‌বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এই টুকু সম্মান দিলে না! আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না।’‌ তবে প্রধানমন্ত্রীর নাম নেননি তিনি।

অন্যদিকে বাংলাকে বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের টাকা দেয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সেই টাকা ভোটে খরচ করবে বলে লুকিয়ে রেখেছে বলেও সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এই টুকু সম্মান দিলেন না! আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না। দেশের সংস্কৃতি, ইতিহাসকে অসম্মান করেছেন। রাজা রামমোহন রায়কে বললেন তিনি দেশপ্রেমী নন। ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বললেন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।’‌

এরপরই কেন্দ্রের চিঠি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের থেকে চিঠি পাওয়ার কথা সবার সামনে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে যে সমস্ত শর্ত রাখা হয়েছে তা পড়ে শোনান। এরপরই প্রচণ্ড ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। আর ওই চিঠিতে কী কী আছে সেটা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌এই কাগজের কোনও ভ্যালু নেই। আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষা চাই না।’ তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নোট ছিঁড়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ সপ্তমে তুলে বললেন, ‘তোমাদের ভিক্ষা চাই না। আমরা নিজের পায়ে হাঁটতে পারি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে কর্মীরা যাবেন তো?‌ শঙ্কা মেটাতে ড্রোন ওড়াবে বিজেপি

সঙ্কটের আবহে গ্যাস নিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা, কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা?

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ