ছাদের উপর থেকে ঝরে পড়ছে সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

পালাবদলের বাংলায় একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে! এবার পুলিশ দেখেই ছাদের উপর থেকে সোনার গহনা, নগদ টাকা ছুড়ে ফেলার অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে! এবার পুলিশ দেখেই ছাদের উপর থেকে সোনার গহনা, নগদ টাকা ছুড়ে ফেলার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল বুধবার (২৬ অগস্ট) গভীর রাতে উত্তরপাড়ার তিন নম্বর কাঁসারিপুকুর রোডের বাসিন্দা ( দু নম্বর গভঃ কলোনী) সাট্টা ডন সঞ্জয় মজুমদার ওরফে বাপির বাড়িতে হানা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশকে দেখেই দরজা না খুলে পোষ্য ডোভারম্যানকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে পুলিশ সব বাধা কাটিয়ে ডনের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে। যদিও তার আগেই ছাদের উপর থেকে ঘরে থাকা মজুত সোনার গহনা, নগদ টাকা ছুড়ে নিচে ফেলতে শুরু করে পরিবার। তাতেও শেষ রক্ষা হয়নি। তল্লাশি শেষে পুলিশ ডনের বাড়ি থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা ও দেড় কেজি সোনা উদ্ধার করেন। এই ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাট্টা ডন বাপির এলাকায়। আশেপাশের লোকজন ডনের বাড়িতে ভিড় জমায়। এলাকায় প্যাড বাপি নামেই পরিচিত ছিল সঞ্জয়।

জানা যায়, গতকাল রাত বারোটা নাগাদ চন্দননগর পুলিশের ডিডি টিম আধা সামরিক বাহিনী নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় সাট্টার কারবার খুলে বসেছিল বাপি। রাতবিরেতে বেআইনি কাজ চলত এলাকায়। কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতো ঘনিষ্ঠ ছিল বাপি। যদিও পুলিশি অভিযানে বাপিকে খুঁজে পাওয়া যায়নি। তবে সেখান তাঁর দুই নিকট আত্মীয়কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গিয়েছে, অনেকদিন ধরেই পলাতক বাপি। এই ঘটনায় চন্দননগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে বেআইনি সাট্টা চালানোর অভিযোগ পেয়ে বাপির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্তের বাড়ি থেকে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। এদিকে গতকাল রাতে কোননগর থেকে হুব্বা শ্যামলের ভাই ও তাঁর এক সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন, বেআইনি মদ জুয়া সাট্টার কারবার বন্ধ করতে হবে। তারপর থেকে রাজ্যজুড়ে সাট্টা কারবারি বন্ধ করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন