ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাদ্র মাসে তালের মেলা। ঠিক যেমন গ্রীষ্মকালে আমের উৎসব হয়। সেইভাবেই তালকে নিয়ে মেলার বিশেষ আয়োজন করল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়ায় অনুষ্ঠিত হল রাজ্যস্তরীয় তাল মেলা ও প্রদর্শনী। আজ, শুক্রবার পুরুলিয়া শহরের এমএসএ ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল এই মেলার। প্রদীপ জ্বেলে ও তাল গাছে জল দিয়ে এই মেলার উদ্বোধন করলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম, মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরি, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

তালের রকমারি খাবার, আচার, তালের জ্যাম, পিঠে তো রয়েছেই। সঙ্গে তালের গাছের পাতা থেকে রকমারি দ্রব্যের সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই মেলাতে হাজির রয়েছেন তাল ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। তালের বিভিন্ন জিনিসপত্র ও খাবার সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং এই ব্যবসার মাধ্যমে মহিলা ও পুরুষদের স্বনির্ভর করার উদ্দেশ্যে নিয়ে মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা। তালের নানান জিনিস নিয়ে এই মেলায় প্রদর্শনী করতে পেরে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

আরও পডুন: আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

মূলত তাল গাছকে সামগ্রিক কাজে লাগিয়ে ও তা থেকে পণ্যের বাণিজ্যকরণ, ক্ষুদ্র শিল্পের বিকাশ ও ক্ষুদ্র উদ্যোগপতি গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। মেলায় জেলার তাল গাছের মালিক ও বিভিন্ন চাষিদের জন্য সেমিনার আয়োজন করা হয়। তাল জাতীয় সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ৩০টি স্টল করা হয়েছে। এছাড়া তাল মেলার বাড়তি আকর্ষণ ক্যুইজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীদিনে পুরুলিয়ার তাল জাতীয় পণ্য উৎপাদন ও বাণিজ্যকরণের মাধ্যমে জেলার আর্থিক ও সামাজিক মান উন্নয়ন ঘটবে বলে মত উদ্যাণপালন দফতরের আধিকারিকদের।

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম