চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

নিজস্ব প্রতিনিধি, ভাঙর : ‘আমার সঙ্গে লেগে পারে না। শওকতের পিছনে লাগছে। শওকতকে খুন করার চেষ্টা হচ্ছে। ওর নিরাপত্তা তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। ওর কোনও ক্ষতি হলে, ছেড়ে কথা বলব না।’, ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার নিরাপত্তা নিয়ে এই ভাষাতেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে নিজের নিরাপত্তা তুলে নিয়ে শওকতকে দেওয়া হবে।

এদিন তিনি বলেছেন, বিজেপি তাঁর বিরুদ্ধে লড়াই করে পারে না। সেই কারণে শওকত মোল্লাকে টার্গেট করেছে। শওকত তাঁর ডান হাত বলেও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, শওকতের কোনও ক্ষতি তিনি মেনে নেবেন না। শওকতের নিরাপত্তা যাতে কেড়ে নেওয়া না হয়, সেই কথাই বলেছেন তিনি। মানুষের জীবন নিয়ে না খেলার কথা বলেছেন তিনি। প্রয়োজন হলে তাঁর নিরাপত্তা তিনি শওকতকে দেবেন। তাঁর সিকিওরিটির প্রয়োজন নেই।  বোম, বন্দুক দিয়ে মেরেও কিছু করা যাবে না। জন্মেছেন এক দিন, মৃত্যু এক দিন হবেই। তবে বিজেপি-কে দেখে ছাড়বেন। ওদের ছাড়বেন না।

তাঁর অভিযোগ, বিজেপির কয়েকজন দালাল রয়েছে। তাঁরা বোম মারে। তৃণমূলের নেতাদের অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে। ওদের বিশ্বাস না করার কথা বলেছেন। কেন্দ্রের মাইনরিটি সরকার বলেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, যাঁরা কেন্দ্রেই মাইনরিটিতে রয়েছে, তারা বাংলাতে আসতে পারবে না। কেন্দ্রীয় বঞ্চনা থেকে পরিযায়ী শ্রমিক সবকিছুর বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছেন তিনি। এদিকে কেন্দ্রের সরকারকে মাইনরিটি সরকার বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ভোট দখল করার চক্রান্ত ভেস্তে দেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলনেত্রী।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ