সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

সামান্য কথার খেলাপে মর্মান্তিক পরিণতি। কিশোরী মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য কথার খেলাপে মর্মান্তিক পরিণতি। কিশোরী মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা। মর্মান্তিক ঘটনা শিলিগুড়ির খড়িবাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভাটাগছ এলাকায়। জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম সোনালি কুজুর। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল সে। এলাকার একটি স্কুলে পড়াশোনা করত। মৃতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা সায়ন কুজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গত রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির রান্নাঘরে কাজ করছিল সোনালি। তখন তাঁর মা প্রমিলা কুজুর মাথ থেকে গবাদি পশুদের আনতে গিয়েছিল। তখন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন সায়ন কুজুর। রান্নাঘরে মেয়েকে কিছু করে দিতে বলেছিলেন। কিন্তু সোনালি কাজে ব্যস্ত থাকায় বাবার কথায় আপত্তি জানায়। তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন সায়ন। রান্নাঘরে গিয়ে মেয়েকে বেধড়ক মারধর করতে শুরু করেন। সোনালি চিৎকার করতেই আশেপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে মদ্যপ বাবার মারের চোটে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাচ্চা মেয়েটি। প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সোনালির মা। কিন্তু ঘটনাটিকে ধামাচাপা দিয়ে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সোনালির পরিবারের কিছু সদস্য।

তবে প্রাথমিক চিকিৎসার পরে সোনালির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল মৃত্যু হয়েছে ১৪ বছরের সোনালির। তখনও সত্যি কথা বলা হয়নি। হাসপাতাল ডেথ সার্টিফিকেট দিয়ে সোনালির মৃতদেহ ছেড়ে দেয়। বাড়িতে নিয়ে এসে তাঁকে সৎকারের প্রস্তুতি শুরু হতেই সরব হন সোনালির মা। তিনিই খড়িবাড়ি থানায় এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই ভিত্তিতে পুলিশ তাঁদের বাড়িতে পৌঁছে কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ধৃতকে আদালতে তলা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছে। 

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও